রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:০৩

রাজপরিবার ছাড়ার ঘোষণার পর কানাডায় ফিরে গেলেন মেগান

রাজপরিবার ছাড়ার ঘোষণার পর কানাডায় ফিরে গেলেন মেগান

শীর্ষবিন্দু নিউজ: বৃটিশ রাজপরিবার থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সিংহাসনের এক দাবিদার প্রিন্স হ্যারি ও তা স্ত্রী মেগান মার্কেল। এ নিয়ে রাজপরিবারে দেখা দিয়েছে তীব্র সংকট। এ খবর দিয়েছে বিবিসি/ডেইলি মেইল/স্টারইউকে।

বুধবার রাতে আচমকা রাজপরিবার ছাড়ার ঘোষণা দেন প্রিন্স হ্যারি ও মার্কেল। রাজপরিবার হতবাক হয়ে পড়ে এ ঘোষণায়। ব্রিটিশ রানিও এতে মনঃক্ষুণ্ন।

এদিকে, ঘোষণার পর কানাডায় ফিরে গেছেন মার্কেল। একদিকে সংকট নিরসনের চেষ্টা অন্যদিকে প্রিন্স চার্লস হুমকি দিয়েছেন তার পুত্র প্রিন্স হ্যারিকে বাৎসরিক যে কুড়ি লাখ পাউন্ডের সহায়তা দেয়া হয় তা বাতিল করবেন।

খবরে বলা হয়, বৃটিশ রাজপরিবারে মেগানের ভবিষ্যত ভূমিকা নিয়ে আলোচনা চলছে। রাণী দ্বিতীয় এলিজাবেথ, প্রিন্স অব ওয়েলস ও ডিউক অব ক্যামব্রিজ চলমান সংকট সমাধা করতে কাজ করছেন।

রাজ পরিবার জানিয়েছে, প্রিন্স হ্যারি ও মেগানের বিবৃতি তাদের কষ্ট দিয়েছে। এর মধ্যে কানাডা ফিরে গেছেন মার্কেল। গত ক্রিস্টমাসে ছেলে আর্চির সঙ্গে সেখানেই অবস্থান করেন তিনি ও প্রিন্স হ্যারি।

বুধবারের বিবৃতিতে প্রিন্স হ্যারি ও মেগান জানান, তারা রাজপরিবার থেকে বেরিয়ে স্বাধীন জীবন যাপন করতে চান। রাজ পরিবার থেকে অর্থ গ্রহণ করবেন না বলেও জানান তারা। এর বদলে নিজেরা আর্থিকভাবে স্বাধীন হওয়ার জন্য কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন এই দম্পতি।

এ ছাড়া, তাদের শিশু সন্তান নিয়ে জীবন যাপনে জন্য বৃটেন ও উত্তর আমেরিকায় ভাগাভাগি করে সময় কাটাতে চান বলে জানিয়েছেন তারা। বেশ কয়েক মাস ধরে আলোচনা ও চিন্তার পর এ সিদ্ধান্ত নিয়েছে তারা।

এদিকে, বুধবার প্রিন্স হ্যারি ও মেগানের বিবৃতির পর রাজপ্রাসাদ থেকে একটি বিবৃতি দেয়া হয়। তাতে বলা হয়, আমরা তাদের ভিন্ন পথ বেছে নেয়ার উদ্যোগটি বুঝি। কিন্তু এসব খুব জটিল বিষয়। এসব সমাধান করতে বেশ সময় লাগবে।

বাকিংহাম প্যালেস আরো জানিয়েছে, রাজপরিবার থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিলেও বর্তমানে প্রিন্স হ্যারি রাজসিংহাসনের ৬ষ্ঠতম দাবিদারই থাকবেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026