শীর্ষবিন্দু নিউজ: ডিউক ও ডাচেস অব সাসেক্সের ভবিষ্যৎ নির্ধারণে মুখোমুখি আলোচনায় বসতে যাচ্ছেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ ও প্রিন্স হ্যারি।
রাজপরিবারে প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেলের ভূমিকা কী হবে এই নিয়ে সোমবার (১৩ জানুয়ারি) আলোচনার কথা রয়েছে। প্রিন্স অব ওয়েলস ও ডিউক অব ক্যামব্রিজও সভায় উপস্থিত থাকবেন।
প্রিন্স হ্যারি ও স্ত্রী মেগানের সিনিয়র রয়্যালসের ভূমিকা থেকে সরে আসার সিদ্ধান্তের পর রানি কী সিদ্ধান্ত দেন তা দেখার অপেক্ষার ব্রিটেনবাসী।
উল্লেখ্য, স্বাধীনভাবে জীবনযাপন ও অর্থ উপার্জনের লক্ষ্যে গত বুধবার সিনিয়র রয়্যালসের ভূমিকা থেকে সরে আসার ঘোষণা দেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল।