শীর্ষবিন্দু নিউজ: রাজধানীর উত্তরায় থানার সামনে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি বলে পুলিশ জানিয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উত্তরা পূর্ব থানার সামনের সড়কে এ বিস্ফোরণ ঘটে বলে ওসি শাহাদৎ হোসেন খান জানান। তবে কে বা কারা এ বিস্ফোরণ ঘটিয়েছে তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।