বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:১০

পাকিস্তান ও আফগানিস্তানে ব্যাপক তুষারপাত ও বৃষ্টি: দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৮০

পাকিস্তান ও আফগানিস্তানে ব্যাপক তুষারপাত ও বৃষ্টি: দুর্ঘটনায় মৃতের সংখ্যা ৮০

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কাশ্মীর। কর্মকর্তারা মঙ্গলবার বলেছেন, আহতের সংখ্যা ৬৪ জন।

পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিএমএ) দেশের বিভিন্ন স্থানে তুষারপাত ও বৃষ্টি নিয়ে জানায়, তাদের ধারণা হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এ সময়ে আফগানিস্তানে নিহত হয়েছেন ৩৯ জন।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, পরিস্থিতি আরও অবনতির দিকে যাবে। ডন, এএফপি

কর্তৃপক্ষ জানান, বৃষ্টির কারণে বেলুচিস্তানে নিহত হয়েছেন ১৫ জন এবং আহত হয়েছেন ১১ জন। আজাদ জম্মু ও কাশ্মীরে নিহত হয়েছেন ৫৫ জন এবং আহত হয়েছেন ১২ জন। শুধু নিলম উপত্যকাতেই পাহাড় ধসে মারা গেছেন ১৯ জন, আরও ১০ জন নিখোঁজ রয়েছেন। এনডিএমএ বলেছে, নিলমে এ পর্যন্ত চারজনকে উদ্ধার করা হয়েছে এবং উদ্ধার তৎপরতা অব্যাহত আছে।

বেলুচিস্তান সরকারের মুখপাত্র লিয়াকত শাহওয়ানি বলেছেন, তুষার ধসে ২০ জন মারা গেছেন। বিষয়টি মুখ্যমন্ত্রী জাম কামাল খান নিজেই তদারকি করছেন। তার তত্ত¡াবধানেই ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করা হচ্ছে।

শাহওয়ানি বলেছেন, আমাদের হাতের কাছে যা আছে তা দিয়ে আমরা যতোটা সম্ভব করছি। দুর্যোগ ব্যবস্থাপনার একজন কর্মকর্তা মোহাম্মদ ইউনুস বলেছেন, ‘নিহতদের বেশির ভাগই নারী ও শিশু। এছাড়া এখনও শত শত লোক আটকা পড়ে আছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026