রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৫৭

মেগানের মার্কেলের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন বাবা থমাস মার্কেল

মেগানের মার্কেলের বিরুদ্ধে সাক্ষ্য দেবেন বাবা থমাস মার্কেল

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রিটিশ রাজবধূ মেগান মার্কেলের বিরুদ্ধে আদালতে সাক্ষ্য দিতে পারেন তার বাবা থমাস মার্কেল।

ব্রিটিশ সংবাদপত্র দ্য মেইল অন সানডে পত্রিকার বিরুদ্ধে মেগানের দায়ের করা মামলায় প্রত্যক্ষদর্শী হিসেবে সাক্ষ্য দিতে পারেন তিনি। আদালতের নথির বরাত দিয়ে মার্কিন বার্তা সংস্থা এপি এই খবর জানিয়েছে।

ব্রিটিশ রাজকুমার হ্যারির সঙ্গে বিয়ের পর ২০১৮ সালের আগস্টে বাবাকে একটি আবেগঘন চিঠি লেখেন মেগান মার্কেল। সেই চিঠি প্রকাশের ঘটনায় দ্য মেইল অন সানডে ও তার মূল কোম্পানির বিরুদ্ধে মামলা দায়ের করেন মেগান। তাদের বিরুদ্ধে ব্যক্তিগত তথ্যের অপব্যবহার ও যুক্তরাজ্যের তথ্য সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়।

যুক্তরাজ্যের উচ্চ আদালতে জমা হওয়া নথিতে দেখা গেছে, সংবাদপত্রটি মামলায় লড়তে থমাস মার্কেলের কাছ থেকে পাওয়া প্রমাণের ওপর নির্ভর করছে। ওই নথিতে বলা হয়েছে, নিজের ও কন্যার সঙ্গে কী ঘটেছিল তা নিয়ে নিজের মতামত প্রকাশের জোরালো অধিকার থমাসের রয়েছে।

গত সপ্তাহে যুক্তরাজ্যের ‘সিনিয়র রয়্যাল’ হিসেবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন হ্যারি-মেগান দম্পতি। আকস্মিকভাবে তাদের এই ঘোষণায় অস্বস্তিতে পড়েছে রাজপরিবার।

আর এখন মেগানের বিরুদ্ধে তার বাবা আদালতে সাক্ষ্য দেয়ার সংবাদে অস্বস্তি আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026