শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫০

সিলেটের খাজাঞ্চীস্থ মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা

সিলেটের খাজাঞ্চীস্থ মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে এলাকাবাসীর প্রতিবাদ সভা

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের তেলিকোনা গ্রামস্থ এলাহাবাদ ইসলামীয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ আবু তাহির মোঃ হুসাইনের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

গত বৃহস্পতিবার বিকেলে তেলিকোনা গ্রামবাসী ও এলাকাবাসীর ব্যানারে মাদ্রাসা মাঠে ওই প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত চিলেন বীর মুক্তিযোদ্ধা আফতাব আলী, মকদ্দছ আলী, আলকাছ আলী, উস্তার আলী, এলাকাবার মুরব্বী নূরুল হোসেন, আখলিছ আলী, লাল মিয়া, জবেদ আলী, মনির মিয়া, হারুন রশীদ, আবুল লেইছ, জামাল উদ্দিন, ফরিদ মিয়া, আবুল খয়ের, জমির উদ্দিন, কবির উদ্দিন, খয়রুল ইসলাম মনু মিয়া, আছকির আলী, কমর উদ্দিন, ইসলাম উদ্দিন, তালিব উদ্দিন, সাব উদ্দিন, গৌছ উদ্দিন, মঈন উদ্দিন, আব্দুল্লাহ, বারিক মিয়া, ফারুক আহমদ, মখন মিয়াসহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।

তেলিকোনা গ্রামের মুরব্বী বাদশা মিয়ার সভাপতিত্বে ও সংগঠক মাসুদ আহমদের পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ওয়াহিদ আলী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুন নূর, উপদেষ্টা মন্ডলীর সদস্য ফকির শাহ তোফাজ্জুল হোসেন ভান্ডারী, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের স্থানীয় মেম্বার আমির উদ্দিন, মুরব্বী পীর শামছুল ইসলাম তোতা মিয়া, ব্যবসায়ী শরীফ আহমদ রাজু, মাদ্রাসার সাবেক ছাত্র মুজাহিদ আলী।

আয়োজিত প্রতিবাদ সভায় বক্তারা বলেন- নিজের দূর্নীতি আর অপকর্ম ঢাকতে তেলিকোনা গ্রামবাসী, প্রতিষ্ঠাতা পরিবারের বিরুদ্ধে দায়ের করা অভিযোগ ও পরিকল্পিতভাবে মাদ্রাসা ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত থাকার প্রতিবাদে মাদ্রাসার অধ্যক্ষ আবু তাহির মোঃ হুসাইনের বিরুদ্ধে ওই প্রতিবাদ সভা করা হয়।

সভায় বক্তারা বলেন, এলাহাবাদ আলীম মাদ্রাসাকে ধ্বংসের ষড়যন্ত্রে চলছে। মাদ্রাসার অধ্যক্ষের যোগসাজে একটি মহল মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কোনো ষড়যন্ত্র করে মাদ্রাসাকে ধ্বংস করা যাবে না। সঠিক সময়ে সকল ষড়ন্ত্রনের জবাব দেয়া হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন বক্তারা।

এ সময় বক্তারা আরও বলেন, মাদ্রাসার অধ্যক্ষ নিজের করা দূর্নীতি ও অপকর্ম ঢাকতে মিথ্যা অভিযোগ এনে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিবার ও তেলিকোনা গ্রামবাসীর বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। অবিলম্বে এসব মিথ্যা অভিযোগ প্রত্যাহার না করা হলে, কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে বলে হুশিয়ারী দেয়া হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026