মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:৩২

ব্যতিক্রমী উদ্যেগে একসঙ্গে ১৩০ নারী-পুরুষের বিয়ে

ব্যতিক্রমী উদ্যেগে একসঙ্গে ১৩০ নারী-পুরুষের বিয়ে

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: বিয়ে মানুষের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তবে এ বিয়েকে দেনা-পাওনার মঞ্চ বানিয়ে চলে নানা কূটকৌশল। সবাই যে এক তাও নয়, আছে ব্যতিক্রমও।

বৃহত্তর স্বার্থে তাই ভারতের ঝাড়খন্ডে গণবিয়ের আয়োজন করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে স্থানীয় একটি সংগঠন। এতে অংশ নিয়ে নতুন জীবন শুরু করেন ১৩০ নারী-পুরুষ।

সাজানো-গোছানো মঞ্চ। তবে এ মঞ্চ কোনো একক বিয়ের আয়োজনের জন্য নয়, ১৩০ জন নারী-পুরুষের বিয়ের আয়োজন একই মঞ্চে।

ভারতের ঝাড়খণ্ড রাজ্যে এ আয়োজন করা হয়। স্থানীয় একটি সংগঠন এ উদ্যোগ নিয়েছে। পাত্রপাত্রী সবাই উপজাতি। তারা বিভিন্ন সমস্যার কারণে এতদিন বিয়ের পিঁড়িতে বসতে পারেননি। প্রধানত অর্থনৈতিক সংকটই তাদের বিয়ে করতে না পারার অন্যতম কারণ।

তারা বলছে, অনেকে অনেক কারণে বিয়ে করতে পারছিলেন না। আমরা বিয়ের ব্যবস্থা করে দিয়েছি। এছাড়া দম্পতিদের উপহার সরঞ্জামও দেয়া হয়েছে।

গণবিয়ের অন্যতম সুবিধা স্বল্প খরচে সুন্দর একটি আয়োজন সম্পন্ন করা যায়। এ কারণে ভারতে বিশেষ করে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মধ্যে দিনে দিনে জনপ্রিয় হয়ে উঠছে গণবিয়ের আয়োজন। প্রতি বছরই একাধিক রাজ্যে এমন আয়োজন করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026