রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৪৯

বিলম্বিত ব্রেক্সিট বিলে রানির অনুমোদন

বিলম্বিত ব্রেক্সিট বিলে রানির অনুমোদন

শীর্ষবিন্দু নিউজ: ব্রিটিশ সরকারের বিলম্বিত ব্রেক্সিট বিলে অনুমোদন দিয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। এতে করে বিরোধপূর্ণ ও বিতর্কিত ব্রেক্সিট বিলটি আইনে পরিণত হলো।

ফলে নির্ধারিত সময় ৩১ জানুয়ারিতেই ইউরোপীয় ইউনিয়ন ছাড়তে আর কোন বাধা রইলো না। এর আগে আগাম সাধারণ নির্বাচনে বিপুল ব্যবধানে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কনজারভেটিভ পার্টি আবারও ক্ষমতায় আসার পর পার্লামেন্টে অনুমোদন পায় ব্রেক্সিট বিল। বাকি ছিল রানির অনুমোদন।

তবে, বিলটি ইউরোপীয় পার্লামেন্টে চূড়ান্ত অনুমোদনের পরই নিশ্চিত হয়ে যাবে ব্রিটেনের ইইউ ত্যাগ। আগামী সপ্তাহে বিলটির ওপর ইউরোপীয় পার্লামেন্টে ভোটাভুটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026