মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২৬

সন্ধ্যায় সারাদেশে মোতায়েন হচ্ছে বিজিবি

সন্ধ্যায় সারাদেশে মোতায়েন হচ্ছে বিজিবি

শীর্ষবিন্দু নিউজ: রাজধানী ঢাকাসহ বিভাগীয় শহরগুলোতে আইন-শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে সহায়তার জন্য বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) মোতায়েন করা হচ্ছে। বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রাজধানীসহ সারাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতায় আগামী ২৫ অক্টোবরকে সামনে রেখে বড় ধরনের নাশকতার আশঙ্কা করছে গোয়েন্দা সংস্থাগুলো। নাশকতার আশঙ্কায় গত কয়েকদিন ধরেই আইন-শৃঙ্খলা বাহিনী ব্যাপক প্রস্তুতি নিয়েছে। সার্বক্ষণিকভাবে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে রাজধানীসহ দেশের গুরুত্বপূর্ণ শহরগুলোতে। বৃহস্পতিবার সকালে চট্রগ্রামে বিজিবি মোতায়েন করা হয়েছে। সন্ধ্যায় নামবে সিলেট, খুলনা, রাজশাহী, রংপুর ও বরিশালে ।

২৫ অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অপরদিকে সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি। ওই সভা সমাবেশকে ঘিরে এরইমধ্যে জামায়াত-শিবিরসহ কিছু ধর্মভিত্তিক দল উস্কানিমূলক বক্তব্য দিয়ে আসছে। এমনকি ওইদিন বড় ধরনের নাশকতা চালানো হবে বলেও হুমকি দেওয়া হয়েছে।

বিজিবি সদর দপ্তর সূত্র জানায়, বিভাগীয় শহরগুলোর জন্য বিজিবি সদস্যদের  প্রস্তুত  রাখা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে রাজধানীসহ বিভাগীয় শহরগুলোতে পর্যাপ্ত সংখ্যক বিজিবি মোতায়েন করা হবে। ২৫ অক্টোবরকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল রাজধানীসহ সারাদেশে নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে পারে এ জন্য আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে সহায়তার  জন্য রাজধানীতে সন্ধ্যায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হবে জানা যায়।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026