মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪

ফিলিস্তিনিদের বিকল্প নয়, জেরুজালেমই একমাত্র রাজধানী

ফিলিস্তিনিদের বিকল্প নয়, জেরুজালেমই একমাত্র রাজধানী

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: জেরুজালেমের সামান্য বাইরে দখলিকৃত পশ্চিম তীরে ছোট্ট গ্রাম আবু দিশ এর অবস্থান। ট্রাম্পের নতুন ঘোষিত মধ্যপ্রাচ্য পরিকল্পনায় এই গ্রামটিকেই স্বাধীন ফিলিস্তিনের রাজধানীর প্রস্তাব দেয়া হয়েছে এই গ্রামটিকেই। – আল জাজিরা

তবে আবু দিস এর বাসিন্দাদের দাবি জেরুজালেম গভর্নরের অংশ হলেও গ্রামটির অবস্থান জেরুজালেমের মিউনিসিপ্যাল সামার বাইরে।

ইজরায়েলিদের তৈরি ৮ মিটা উঁচু পৃথকীকরণ দেয়াল দ্বারা গ্রামটির ২০ হাজার বাসিন্দা প্রকৃত জেরুজালেম থেকে বিচ্ছিন্ন। এছাড়াও গ্রামটিকে ঘিরে রেখেছে বেশ কিছু অবৈধ ইহুদী বসতি।

গ্রামটি ঐতিহাসিক হলেও ধর্মীও ও সাংস্কৃতিকভাবে ফিলিস্তিনিদের এর ততোটা আবেদন ও গুরুত্ব নেই, যতটা জেরুজালেমের পুরাতন শহরের আছে।

এই গ্রামের ৭৫ বছর বয়সী বাসিন্দা খালিদ মুহসিন বলেন, ফিলিস্তিনিরা কখনই নিজেদের রাজধানী হিসেবে আবু দিসকে মেনে নেবে না। জেরুজালেম আমাদের রাজধানী। ইজরায়েলিদের নয়।

ফিলিস্তিনিরা বলছেন, ট্রাম্পের এই ঘোষণা ইজরায়েলের নীল নকশার অংশ। অখণ্ড জেরুজালেম ছাড়া তারা স্বাধীন ফিলিস্তিন মেনে নেবেন না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026