শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:৫১

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে ব্রিটিশ বাংলাদেশি সেলিব্রেটি শেফ অলি খান

গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে ব্রিটিশ বাংলাদেশি সেলিব্রেটি শেফ অলি খান

শীর্ষবিন্দু নিউজ: গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড করেছেন ব্রিটিশ বাংলাদেশী সেলিব্রেটি শেফ অলি খান।

আনিয়ন ভাজি অর্থ্যাৎ পেয়াজের তেরী ভাজি সাধারণত ১০০ গ্রামের মধ্যেই রান্না করা হয়ে থাকলেও ১৭৫ কেজি ওজনের এই ভাজি তৈরী করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড করেছেন সেলিব্রেটি শেফ অলি খান।

গত ৪ই ফেব্রুয়ারী মঙ্গলবার লন্ডন মুসলিম সেন্টারের গ্রাউন্ড ফোর অবস্থিত কিচেনে ২৫ জন দক্ষ রন্ধনশিল্পীর সহযোগিতায় দীর্ঘ ৮ ঘণ্টার প্রচেষ্টায় তিনি আনিয়ন ভাজিটি তৈরি করে বিশ্বে রেকর্ড সৃষ্টি করেন।

এর আগের রেকর্ড ছিলো ২০১১ সালের ১০২ কেজি ওজনের। ২০১১ সালে কলিন বার্ট নামের একজন ব্যক্তি ও ব্রার্ডফোর্ড কলেজের ছাত্ররা এবং প্রাসাধ রেস্টুরেন্টের কর্মীদের যৌথ প্রচেস্টায় ১০২ কেজি ওজনের আনিয়ন ভাজী করে বিশ্ব রেকর্ড করেছিলেন।

আর এবার ১৭৫ কেজি ওজনের আনিয়ন ভাজি করে সেই রেকর্ড ভাঙ্গলেন সেলিব্রেটি শেফ অলি খান। এ সময় উপস্থিত ছিলেন গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ড এর কর্মকর্তারা।

রেস্টুরেন্টগুলোর জনপ্রিয় ডিশগুলির অন্যতম হচ্ছে আনিয়ন ভাজি। বিশ্বের বৃহত্তম এই অনিয়ন ভাজি রান্না শেষে বিতরন করা হয় কমিউনিটির মানুষ ও হোমলেস মানুষদের মধ্যে। এর মাধ্যমে অর্জিত অর্থ ইস্ট লন্ডন মসজিদের চ্যারিটি ট্রাস্টে প্রদান করা হবে।

২০১১ সালের রেকর্ড ভাঙ্গতে ২০১৭ সালে প্রথমবার উদ্যোগ নেন বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশনের সাবেক সেক্রেটারী জেনারেল অলি খান। কিন্তু সেই বছর ব্যর্থ হলেও দ্বিতীয় চেস্টায় সফল হয়ে সকল কৃতিত্ব দিলেন পুরো টিমকে। কারী ইন্ড্রাটির বর্তমান সংকটময় মুহুর্তে এই অর্জন সংকট সমাধানে সরকারের দৃষ্টি আকর্ষন করবে বলে মনে করেন অলি খান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026