বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০

ইস্তাম্বুলের রানওয়েতে ছিটকে পড়ে পেগাসাস এয়ার: নিহত ৩, আহত ১৭৯

ইস্তাম্বুলের রানওয়েতে ছিটকে পড়ে পেগাসাস এয়ার: নিহত ৩, আহত ১৭৯

কর্মকর্তারা বুধবার জানিয়েছেন, ইস্তাম্বুলের সাবিহা গোকেন বিমানবন্দরে অবতরণ করার সময় রানওয়েতে বিমানটি ছিটকে পড়লে তিন টুকরা হয়ে যায়। পেগাসাস এয়ারলাইন্সের ৭৩৭ বোয়িং বিমানে পশ্চিম ইজমি প্রদেশের যাত্রীসহ দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উড়োজাহাজটি এ ধরণের দূর্ঘটনায় পড়ে। বিবিসি

দুর্ঘটনার পরে বিমানবন্দরটি সাময়িকভাবে বন্ধ করে দেয়ার পর আবারো চালু করা হয়েছে। জেটটিতে বেশিরভাগ তুর্কি নাগরিক ছিলেন এবং অন্য ১২ টি দেশের ২২ জন বিদেশী যাত্রী ছিলেন তার মধ্যে অল্প কয়েকজন শিশুও ছিলেন বলে ইস্তাম্বুলের গভর্ণর আলি ইয়ারলিকায়া জানান।

দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে বলে তুরস্কের বেসামরিক বিমান পরিবহন ও এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে।

পেগাসাস এয়ারলাইন্সের ওই বিমানটিতে ১৭১ জন যাত্রী ও ছয়জন ক্রু ছিলেন।  ইস্তানবুলের সাবিহা গোকসেন বিমানবন্দরে বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। বোয়িং ৭৩৭ এর বিমানটি যখন অবতরণ করে তখন প্রচুর বৃষ্টি ও বাতাস হচ্ছিলো।

ইস্তানবুলের গভর্নর আলি ইয়ারলিকায়া বলেন, দুর্ভাগ্যবশত পেগাসাস এয়ারলাইন্সের বিমানটি বৈরি আবহাওয়ার কারণে অবতরণের পর স্থির থাকতে পারেনি। তারা রানওয়ে থেকে ৫০–৬০ মিটার ছিটকে গেছে।

বিমানে থাকা একজন তুর্কি নাগরিকের মৃত্যুর কথা নিশ্চিত করেছে স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোচা। তিনি বলেন আহতদের মধ্যে কারও অবস্থাই গুরুতর নয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026