বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৩৭

ব্রিটিশ তরুণীর সঙ্গে মালদ্বীপ পুলিশের ধস্তাধস্তি: সমালোচনার মুখে প্রশাসন

ব্রিটিশ তরুণীর সঙ্গে মালদ্বীপ পুলিশের ধস্তাধস্তি: সমালোচনার মুখে প্রশাসন

শীর্ষবিন্দু নিউজ: বিকিনি পরে ঘুরে বেড়ানোর কারণে এক বৃটিশ তরুণীকে গ্রেফতার করেছে মালদ্বীপের পুলিশ। শরিয়া আইন লঙ্ঘনের দায়ে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ডেইলি মেইল।

ওই নারীকে গ্রেফতারের একটি ভিডিও এরই মধ্যে সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা গেছে, বিচ-টাওয়েল দিয়ে ওই বিকিনি কন্যার সারা শরীর ঢেকে দেয়ার চেষ্টা করছেন তিন পুলিশ কর্মকর্তা।

এ সময় ওই তরুণীর সঙ্গে পুলিশকর্মীদের ধস্তাধস্তি হয়। কিন্তু পুলিশও নাছোড়বান্দা। কোনোভাবেই ওই নারীকে ছেড়ে দিতে রাজি নয়। অবশেষে তাকে গ্রেফতার করে নিয়ে যায়।

কিন্তু বরাবরই ওই নারী পর্যটক পুলিশের নাগাল ভেঙে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন। গ্রেফতারকৃত ওই তরুণীর নাম সিসিলা জাস্টরজেমসকা (২৬)। তিনি ভ্রমণবিষয়ক লেখালেখি করেন।

এ সময় ব্রিটিশ ওই তরুণীকে চিত্‍‌কার করে বলতে শোনা যাচ্ছে, আপনারা কিন্তু আমাকে যৌন নিগ্রহ করছেন। অবশ্য এ ঘটনায় সমালোচনার মুখে পড়ে মালদ্বীপ পুলিশ। ইতিমধ্যে ওই ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন দেশটির পুলিশ সার্ভিস কমিশনার মোহাম্মদ হামিদ।

উল্লেখ্য, মাফুসির যে দ্বীপ থেকে ওই নারী পর্যটককে গ্রেফতার করা হয়েছে, সেখানে বিকিনি পরা নিষিদ্ধ। কারণ, ওই দ্বীপটি নন-রিসোর্ট। এজন্য ওই নারীকে গ্রেফতার করা হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026