মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:২৫

জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত

জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত

শীর্ষবিন্দু নিউজ: প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চূড়ান্ত। ঠিক সময়েই তফসিল ঘোষণা হবে। আজ বৃহস্পতিবার দুপুরে কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।

রকিব উদ্দীন আহমেদ বলেন, কমিশনের শক্তির উত্স সংবিধান। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে কমিশন কোনো ছাড় দেবে না। সিইসি জানান, নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা চূড়ান্তকরণের কাজ চলছে। আচরণবিধি প্রণয়নের কাজও শেষ পর্যায়ে আছে। রিটার্নিং কর্মকর্তা হিসেবে ডিসিদের নিয়োগ দেওয়া হবে কি না, তা চূড়ান্ত হয়নি বলে জানান কাজী রকিব উদ্দীন আহমেদ। নিয়োগ দেওয়া হলেও যাচাই-বাছাই করে তা করা হবে বলে জানান তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026