রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৩৯

অপরাধীদের নির্বাসন ইস্যুতে জনসনকে এক হাত নিলেন করবিন

অপরাধীদের নির্বাসন ইস্যুতে জনসনকে এক হাত নিলেন করবিন

শীর্ষবিন্দু নিউজ: বহিরাগতদের অপরাধের প্রকৃতি নিয়ে আলোচনা করতে গিয়ে লেবার নেতা প্রধানমন্ত্রীর উপর ব্যক্তিগত আক্রমণ করেন। বুধবার বৃটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী বরিস জনসনের কঠোর সমালোচনা করে বলেন, প্রধানমন্ত্রী দেশকে বিভ্রান্ত করছেন।

লেবার লিডার আরো বলেন, ২০১৮ সালের উইন্ডারশ বিতর্ক থেকে সরকার কোন কিছুই শেখেনি। তবে লেবার নেতার এমন দাবীকে তার নিজের সাথে অবজ্ঞাপূর্ণ বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বরিস জনসন।

চলতি সপ্তাহের শুরুতে ১৭ জন অপরাধীকে জ্যামাইকায় অপসারনের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে প্রধানমন্ত্রী বরিস জনসন সংসদ সদস্যদের বলেন, তিনি পৃথক কোন মামলার বিষয়ে মন্তব্য করতে না পারলেও আইন অনুসারে বহিরাগত অপরাধীদের দেশ থেকে বিতারিত করার সিদ্ধান্ত ছিল পুরোপুরি সঠিক ।

অপরদিকে  হোম অফিস জানিয়েছে, নির্বাসনপ্রাপ্তদের কমপক্ষে ৭৫ বছরের জেল কারাদন্ড দেয়া হয়েছে, যার মধ্যে দু’জনকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিল। তাদের মধ্যে একজনকে ১১ বছরের জেল এবং অন্যজনকে চার বছর ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়েছিল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026