শীর্ষবিন্দু নিউজ: যুক্তরাজ্যে প্রবাসীদের দীর্ঘদিনের সংগ্রামের ফলে প্রবাসীদের ভোটার নিবন্ধন কার্যক্রম আনুষ্টানিকভাবে শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)।
গত ১২ই ফেব্রুয়ারী বুধবার সকাল ১১টায় লন্ডনস্থ বাংলাদেশ হাই কমিশনে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার সাঈদা মুনা তাসনিম।
এ সময় প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ড নিবন্ধনের কার্যক্রম ঢাকায় নির্বাচন কমিশন কার্যলয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভোটার তালিকায় রেজিষ্ট্রেশন প্রক্রিয়ার বিস্তারিত তুলে ধরা হয়।
এ সময় কর্মকর্তারা জানান, এই স্মার্ট কার্ডের মাধ্যমে প্রবাসীরা তাদের ভোটাধিকার প্রয়োগ, ব্যাংক হিসাব খোলা ও মোবাইলের সিম কেনা থেকে শুরু করে বাংলাদেশের নাগরিক সুবিধা কিভাবে গ্রহণ করতে পারবেন। আগামী মার্চে মধ্যেই ব্রিটেনে স্মার্ট কার্ড বিতরণ সম্ভব হবে বলে জানান তারা।
আবেদনের সঙ্গে যে সকল দলিলাদি সংযুক্ত করতে হবে: বৈধ পাসপোর্টের কপি, বিদেশি পাসপোর্টধারী হলে দ্বৈত নাগরিকত্ব সনদের কপি বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিপত্র, বাংলাদেশের নাগরিক হিসেবে শনাক্তকারী একজন প্রবাসী বাংলাদেশি নাগরিকের পাসপোর্টের কপি, বাংলাদেশে বসবাসকারী রক্তের সম্পর্কের কোনো আত্মীয়ের নাম-মোবাইল নম্বর-এনআইডি নম্বরসহ অঙ্গীকারনামা, বাংলাদেশে কোথাও ভোটার হননি মর্মে লিখিত অঙ্গীকারনামা ও সংশ্লিষ্ট দূতাবাসের প্রত্যয়নপত্র।
সার্ভিসেস ডট এন আইডি ডব্লিউ ডট গভ ডট বিডি এই ওয়েব পোর্টালের মাধ্যমে বিদেশে অবস্থানরত বাংলাদেশীরা জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের আবেদন করতে পারবেন। আবদেনকারীকে অবশ্যই বাংলাদেশী পাসপোর্টর কপি, দ্বৈত নাগরিকদের ক্ষেত্রে নারিকত্বের সনদ বা স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অনুমতি পত্র, বাংলাদেশে কোথাও ভোটার হননি এই মর্মে অংগীকার নামা, বাংলাদেশে রক্তের সম্পর্কের আত্নীয়ের রেফারেন্স ও সংশ্লিষ্ট দূতাবাসের প্রত্যয়নপত্র সহ আবেদন পত্র জমা দিতে হবে। অনলাইনে প্রাপ্ত আবেদনপত্র সংশ্লিষ্ট নাগরিকের উপজেলায় নির্বাচন অফিস কর্ত্তৃক যাচাই বাছাই ও তদন্তের পর পুণরায় লন্ডনের দূতাবাসে প্রেরণ করা হবে।
এ সময় উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, যারা ব্রিটিশ সিটিজেনসীপ নিয়ে বাংলাদেশের নাগরিকত্ব ত্যাগ করেছেন তারা ভোটার তালিকায় নাম তুল হলে অবশ্যই দ্বৈত নাগরিকত্বের সনদ নিতে হবে। এ সময় উপস্থিত সাংবাদিকরা জিজ্ঞেস করেন যাদের ব্রিটিশ পাসপোর্টে নো ভিসা সীল রয়েছে তাদেরকেও কি দ্বৈত নাগরিকত্বের সনদ নিতে হবে। জবাবে সিইসি বলেন, নিতে হবে। তবে আমরা পরারাস্ট্র মন্ত্রনালয়ে কথা বলতে পারি যে, যত দ্রুত সম্ভব যেন সনদ প্রদান করা হয়।
এদিকে মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের পর তৃতীয় দেশ হিসেবে যুক্তরাজ্য প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র প্রদান কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে রাজধানী ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে লাইভ অনুষ্ঠানে অংশ নেন নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী। এ ছাড়াও নির্বাচন কমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ভিডিও কনফারেন্সে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের ভোটার নিবন্ধন আবেদনের জন্য বিশেষ ধরনের পোর্টাল উদ্বোধন করেন সিইসি। তিনি জানান, উদ্বোধন কার্যক্রম চলার সময়ই এ অনলাইন পোর্টালে ২৪টি আবেদন পড়েছে।
এ সময় নূরুল হুদা বলেন, আপনারা অনলাইনে আবেদন করবেন। যত তাড়াতাড়ি সম্ভব সেগুলো সম্পন্ন করে ছবি তুলে নিয়ে যাওয়া হবে। এরপর বায়োমেট্রিক দিতে হবে। পরবর্তীতে উন্নত প্রযুক্তির মাধ্যমে জাতীয় পরিচয়পত্র দেয়া হবে। ভোটার হিসেবে আপনারা নিবন্ধিত হবেন। দেশের বাইরে বসেই বাংলাদেশে কীভাবে ভোট দিতে পারবেন, সেই ব্যবস্থাও আমরা আপনাদের জানিয়ে দেব।
উল্লেখ্য, নির্বাচন কমিশন প্রবাসীদের মধ্যে ভোটার নিবন্ধন কার্যক্রম আনুষ্টানিকভাবে শুরু করে ২০১৯ সালের ১৮ই নভেম্বর। প্রথমে দুবাই প্রবাসীদের মাঝে এ কার্যক্রম শুরু হলেও একই বছর ৫ নভেম্বর মালয়েশিয়ায় শুরু হয়। পর্যায়ক্রমে সৌদি আরব, সিঙ্গাপুরসহ বাঙ্গালীরা বসবাসরত অন্যান্য দেশে এই কার্যক্রম বিস্তৃত করবে নির্বাচন কমিশন।