রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:১৭

ইউরোপে করোনা ভাইরাসে প্রথম একজনের মৃত্যু

ইউরোপে করোনা ভাইরাসে প্রথম একজনের মৃত্যু

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: ইউরোপে করোনা ভাইরাসে প্রথম একজনের মৃত্যু হয়েছে। ফ্রান্স সফরকারী এক চীনা পর্যটক মারা গেছেন। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি।

ফ্রান্সে শনিবার ৮০ বছর বয়সী এক চীনা পর্যটকের মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ওই চীনা নাগরিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। করোনায় আক্রান্ত হয়ে এশিয়ার বাইরে এই প্রথম কোনও ব্যক্তির মৃত্যু হলো।

ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অ্যাগনেস বুজইয়ান, প্যারিসের একটি হসপিটালে করোনা ভাইরাস আক্রান্ত একজন চীনা পর্যটকের মৃত্যুর খবর নিশ্চিত করে। চীনা নাগরিক এ বছরের জানুয়ারি মাসের ১৫ তারিখে চীনের হুবেই শহর থেকে ফ্রান্স ভ্রমণে আসেন এবং জানুয়ারী মাসের ২৫ তারিখে তার দেশে ফেরার কথা ছিল।

ফ্রান্সে এসে তিনি অসুস্থ হয়ে পড়লে হসপিটালে পৌঁছার পর তার করোনা ভাইরাস ধরা পড়ে। পরে ২৫ জানুয়ারি তাকে প্যারিসের একটি হাসাপাতালের কোয়ারেনটাইনে (চিকিৎসার জন্য পৃথক ও নির্জন স্থান) চিকিৎসার জন্য পাঠানো হয়।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়ার বাইরে এটিই করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু। এর আগে চীনের মূল খণ্ডের বাইরে ফিলিপাইন, হংকং ও জাপানে তিনজন মারা গেছে।

করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের শরীরে প্রাথমিক লক্ষণ হিসেবে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশির মতো সমস্যা দেখা দেয়। ভাইরাসটি যাতে ছড়িয়ে না যায়, সেজন্য হুবেই প্রদেশকে পুরো দেশ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে চীন। ওই অঞ্চলের সঙ্গে চীনসহ বাইরের দুনিয়ার সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে।

চীনের সরকারি হিসাবে, ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৫১৯ জন। এছাড়া আক্রান্ত হয়েছেন আরও ৬৬ হাজারেরও বেশি মানুষ।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক চীনা পর্যটকের মৃত্যুর বিষয়টি ফরাসি বার্তাসংস্থা এএফপিকে নিশ্চিত করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী আগনেস বুজিন। তিনি বলেন, গত ১৬ জানুয়ারি ওই পর্যটক চীনের হুবেই প্রদেশ থেকে ফ্রান্সে আসেন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান শহরের একটি বন্যপ্রাণীর বাজার থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনা ভাইরাস। একপর্যায়ে এই ভাইরাস নিয়ে বিশ্বজুড়ে জরুরি স্বাস্থ্য পরিস্থিতি (হেলথ ইমার্জেন্সি) ঘোষণা করে ডব্লিউএইচও। এখন পর্যন্ত অন্তত ২৮টি দেশে শনাক্ত হয়েছে এই ভাইরাস।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026