শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫০

সিলেটে দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে বৃটেনের চ্যারিটি সংস্থা ‘ইষ্ট হ্যান্ডস’

সিলেটে দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে বৃটেনের চ্যারিটি সংস্থা ‘ইষ্ট হ্যান্ডস’

নিউজ ডেস্ক: সিলেটে দৃষ্টি প্রতিবন্ধীদের পাশে দাড়ালেন বৃটেনের স্বনামধন্য সিনিয়র সাংবাদিক নবাব উদ্দিন ও তার টিম। ‘ইষ্ট হ্যান্ডস’ নামে একটি সংস্থার মাধ্যমে তারা গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরন করেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ইষ্ট হ্যান্ডস এর চেয়ারম্যান নবাব উদ্দিন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, লন্ডন বাংলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও মানবাধিকার কর্মী আ স ম মাসুম, সাংবাদিক ও গল্পকার সায়েম চৌধুরী, লন্ডনের বিশিষ্ট ব্যবসায়ী বাবলুল হক সহ গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের কর্মকর্তারা।

এ সময় বক্তারা বলেন, প্রতিবন্ধীরা এখন আর সমাজের বোঝা নয়। প্রতিবন্ধীদের কল্যাণে বাংলাদেশ সরকার নানামুখী কাজ করছে। তবে সরকারের পাশাপাশি বেসরকারি পর্যায়ের সংস্থাগুলোকেও এগিয়ে আসতে হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026