নিউজ ডেস্ক: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান একুশ ফেব্রুয়ারী উপলক্ষে বার্মিংহাম এর স্মলহীথ পার্কে স্থাপিত অস্থায়ী শহীদ মিনারে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী বার্মিংহাম এর পক্ষ থেকে গভীর শ্রদ্ধার সাথে রাত ১২.০১ মিনিটে পুস্পস্তবক অর্পণ করা হয়।
বার্মিংহাম উদীচীর সভাপতি রাজু আহমেদ পারভেজ এর নেতৃত্ত্বে পুষ্পস্তবক এর সময় উপস্থিত ছিলেন- কবির উদ্দিন, এলাহী হক শেলু, ফখরুল ইসলাম, নাসির আহমেদ শ্যামল, এনামুল হক নেপা, সাইফুর বাসিক, জাহাঙ্গীর বখত, সপ্না বেগম, ফাহিমা রহিমসহ সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে উপস্থিত হয়ে পুস্পস্থবক অর্পণের মাধ্যমে শহীদের স্মরণ করায় উদীচীর সকল সদস্য ও মুক্তিযুদ্ধের পক্ষের সকল মতকে কৃতজ্ঞতা জানিয়ে সংগঠনের সভাপতি রাজু আহমেদ পারভেজ ও সাধারণ সম্পাদক আশরাফুল ওয়াহিদ দুলাল।