বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:১৮

নাগরিকত্ব আইন বিরোধী সমাবেশ করায় বিশ্বভারতীর বাংলাদেশী ছাত্রীকে ভারত ত্যাগের নির্দেশ

নাগরিকত্ব আইন বিরোধী সমাবেশ করায় বিশ্বভারতীর বাংলাদেশী ছাত্রীকে ভারত ত্যাগের নির্দেশ

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: বাংলাদেশি ওই শিক্ষার্থীর নাম আফসারা আনিকা মীম। পশ্চিমবঙ্গের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী তিনি।

বাংলাদেশের কুষ্টিয়া জেলা থেকে ২০১৮ সালের শেষ দিকে তিনি বিশ্বভারতীর চারুকলা অনুষদে ভর্তি হন। গত ডিসেম্বরে শিক্ষার্থী এবং শিক্ষকদের একাংশের সাথে নাগরিকত্ব সংশোধন আইনের বিরুদ্ধে বিশ্বভারতীর ক্যাম্পাসে সমাবেশ করেছিলেন মীম। পরে ওই সমাবেশের কয়েকটি ছবি ফেসবুকে আপলোড করেন তিনি।

এছাড়াও ফেসবুকে নাগরিকত্ব আইন বিরোধী তার অন্তত আড়াই শতাধিক পোস্ট শনাক্ত করা হয়েছে বলে জানায় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার ওই ছাত্রীকে দেশ ছাড়ার নোটিশ দেয় ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস।

ভারত ত্যাগের ওই নোটিশে বলা হয়েছে, মীম বিভিন্নভাবে ভারতবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত ছিলেন। এই কারণে তার ভিসার শর্ত লঙ্ঘন হয়েছে। ভারতের ফরেনার্স অ্যাক্ট ১৯৪৬ এর ধারা ৩ অনুয়ায়ী তাকে দেশ ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস জানিয়েছে, নোটিশটি পাওয়ার ১৫ দিনের মধ্যেই তাকে ভারত ত্যাগ করতে হবে।

এ বিষয়ে ভুক্তভোগী ছাত্রী মীম বলেন, এই নিষেধাজ্ঞার কারণে বর্তমানে আমার পড়াশোনার বিষয়টি পুরোপুরি অনিশ্চিত। কোন ভুলের জন্য আমাকে এ ধরনের শাস্তি দেয়া হয়েছে, তা আমি এখনও বুঝতে পারছি না। বর্তমানে মীমের ফেসবুক একাউন্টটি ডিএক্টিভ রাখা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026