শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৩

হিথ্রো বিমানবন্দর সম্প্রসারণ পরিকল্পনার বিপক্ষে পরিবেশবাদীদের জয়

হিথ্রো বিমানবন্দর সম্প্রসারণ পরিকল্পনার বিপক্ষে পরিবেশবাদীদের জয়

শীর্ষবিন্দু নিউজ: অবশেষে সন্দেহের মুখে পড়েছে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের তৃতীয় রানওয়ে নির্মানের বিতর্কিত পরিকল্পনা।

আদালত বলছে, সম্প্রসারণের অনুমতি দেওয়ার সরকারি সিদ্ধান্তটি ছিল বেআইনী। তার কারণ এটি জলবায়ু সংক্রান্ত প্রতিশ্রুতিগুলোকে বিবেচনায় নেয় নি। তবে আদালতের রায়ের বিরুদ্ধে হিথ্রো বলেছে, তারা এই সিদ্ধান্তটিকে চ্যালেঞ্জ জানাবে। কিন্তু সরকার বলেছে তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করবে না।

আদালতের বিচারকরা জানান, ভবিষ্যতে তৃতীয় রানওয়ে এগিয়ে যেতে পারে, তবে যতক্ষণ না পর্যন্ত এটি যুক্তরাজ্যের জলবায়ু নীতির সাথে মানানসই হয়।

এদিকে আদালতে এ মামলাটি করেছিলেন পরিবেশবাদী দল, কাউন্সিল এবং লন্ডনের মেয়র সাদিক খান। আর তাই বৃহস্পতিবার মামলাটির রায় ঘোষণার পর আদালত কক্ষের বাইরে আনন্দ উল্লাসে মেতে উঠেন  পরিবেশবাদীরা।

যুক্তরাজ্যর পরিবহণ মন্ত্রী গ্রান্ট শ্যাপস এক টুইটে লিখেছেন, এই রায়টির বিরুদ্ধে সরকার আবেদন করবে না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026