মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৮

প্রথম ব্রিটিশ নাগরিকের মৃত্যু করোনাভাইরাসে

প্রথম ব্রিটিশ নাগরিকের মৃত্যু করোনাভাইরাসে

শীর্ষবিন্দু নিউজ: প্রথমবারের মতো কোনো ব্রিটিশ নাগরিকের মৃত্যু হলো করোনাভাইরাসে। জাপানি গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।

জাপানে কোয়ারান্টাইনে থাকা ক্রুজ শিপে করোনা ভাইরাসে আক্রান্ত এক বৃটিশ নাগরিকের মৃত্যু হয়েছে। এটিই এ ভাইরাসে প্রথম কোনো বৃটিশ নাগরিকের মৃত্যুর ঘটনা। জাপানের কয়োদো সংবাদপত্র শুক্রবার এ খবর প্রকাশ করে।

ক্রুজ শিপ ডায়মন্ড প্রিন্সেস বর্তমানে জাপানে কোয়ারান্টাইন করে রাখা হয়েছে। নিহত ব্যক্তি ওই জাহাজেরই যাত্রী ছিলেন। তার নাম এখনো প্রকাশ করা হয়নি। এর আগে ওই জাহাজের আরো ৫ জন মারা গেছেন করোনা আক্রান্ত হয়ে। একইসঙ্গে তিনিই ওই নিহতদের মধ্যে প্রথম বিদেশি।

ওই ব্রিটিশ নাগরিক জাপানে কোয়ারেন্টাইন করে রাখা প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেসের যাত্রী ছিলেন। ওই জাহাজে থাকা সাত শতাধিক যাত্রী এখন করোনাভাইরাসে আক্রান্ত। এ নিয়ে জাপানে করোনাভাইরাসের কারণে কোয়ারেন্টাইন করে রাখা প্রমোদতরীটির ছয়জন যাত্রীর মৃত্যু হলো।

জাপানের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতির মাধ্যমে ব্রিটিশ নাগরিকের মৃত্যুর খবরটি জানায়। দেশটির স্থানীয় সংবাদ সংস্থায় সেই বিবৃতি প্রকাশ করা হয়েছে।

এর আগে জাপানের ওই প্রমোদতরী থেকে ব্রিটেনে ফিরিয়ে এনে কোয়ারেন্টাইন করে রাখা যাত্রীদের মধ্যে চারজনের শরীরে গত রবিবার করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়।

স্কাই নিউজের প্রতিবেদনে বলা হচ্ছে, আজ যে ব্রিটিশ নাগরিক মারা গেছেন তিনি ওই তাদের মধ্যে একজনও নন। তবে মৃত্যুর শিকার ওই ব্যক্তির নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি ডায়মন্ড প্রিন্সেস নামের ওই প্রমোদতরীটি জাপানের ইয়োকোহামা বন্দরে নোঙ্গরের পর কোয়ারেন্টাইন করে রাখা হয়। বিলাসবহুল ওই জলযানটিতে বিভিন্ন দেশের মোট ৩ হাজার ৭০০ জন যাত্রী ছিল। এরমধ্যে ৭০৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026