বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:০০

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে মাইকে আজান দেয়ার অনুমতির প্রস্তাব পাস

যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে মাইকে আজান দেয়ার অনুমতির প্রস্তাব পাস

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: প্যাটারসন সিটি কাউন্সিলে বাংলাদেশি বংশোদ্ভুত মার্কিন নাগরিক ও কাউন্সিলম্যান শাহিন খালিক এ বিষয়ে প্রস্তাব আনলে তা ৭-০ ভোটে পাস হওয়ার পর একই শহরে মাইকে আজানের প্রাথমিক অনুমোদন দেয় সিটি কাউন্সিল। ইউএসটুডে, মিডলইস্ট আই।

কাউন্সিলের এক বিবৃতিতে জানানো হয়, আজানসহ যৌক্তিক ধর্মীয় ঘোষণায় মাইক ব্যবহারের অনুমতি দেয়া হচ্ছে। তবে তা কেবল ভোর ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত এবং পাঁচ মিনিটের বেশি নয়। আগামী ১০ মার্চ এ বিষয়ে গণশুনানি ও চুড়ান্ত ভোট অনুষ্ঠিত হবে।

মুসলিম ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের দাবি শেষ পর্যন্ত আমলে নিয়েছে সিটি কাউন্সিল। তবে কাউন্সিলের এই পদক্ষেপের বিরুদ্ধে ইতোমধ্যেই কাউন্সিল সদস্যদের কাছে ফোন ও ইমেইল আসতে শুরু করেছে।

এনিয়ে কাউন্সিলম্যান শাহিন শহরের মেয়রকে দায়ী করে বলেন, ২৪ ঘন্টায় মাত্র ১৫ মিনিট আজান শোনা যাবে, তাতেই আপত্তি। অথচ আইসক্রিম ট্রাক ও ভ্যানে ঘণ্টাব্যাপী উচ্চশব্দে মিউজিক বাজে, তা নিয়ে কারো কোন ভ্রুক্ষেপ নেই।

উল্লেখ্য, প্রায় ৩০ হাজার মুসলিম ধর্মাবলম্বীর বসবাস করা এই শহরে বেশ কয়েকটি মসজিদ রয়েছে। তবে শহরের গির্জায় ঘন্টা বাজানোর অনুমতি থাকলেও এতদিন আজানের সময় মাইক ব্যবহারের অনুমতি ছিলো না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026