শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:২৬

সিলেট থেকে লন্ডন বিমানের সরাসরি ফ্লাইট এপ্রিল থেকে

সিলেট থেকে লন্ডন বিমানের সরাসরি ফ্লাইট এপ্রিল থেকে

শীর্ষবিন্দু নিউজ: চলতি বছরের এপ্রিল মাসে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিলেট-হিথ্রো সরাসরি বিমানের ফ্লাইট চালু হবে। সে লক্ষ্যে ওসমানী বিমানবন্দরের রানওয়ের সম্প্রসারণ করা হচ্ছে। জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী।

শনিবার দুপুরে ওসমানীনগর উপজেলার তাজপুর কাজিরগাঁওয়ে মরহুম আফতাব আলী মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক আয়োজিত বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

এ সময় তিনি বলেন, সিলেটবাসীর জন্য এটা একটা বিশেষ সুখবর আপনাদের আর ঢাকায় যেতে হবে না। এপ্রিল থেকে সরাসরি যুক্তরাজ্যে বিভিন্ন স্থানে সরাসরি বিমানের ফ্লাইট চালু হবে।

প্রতিমন্ত্রী বলেন, বিমানের দুর্নীতিবাজদের শেকড় উপড়ে ফেলতে হবে। আমি চেষ্টা করেছি দুর্নীতিবাজদের আইনের আওতায় নিতে। তিনি বলেন, ইতিমধ্যে বিমানের অনেক দুর্নীতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে, আগামীতেও তা অব্যাহত থাকবে। বিমানে যারাই অপকর্ম করবে কিংবা অপকর্মের সঙ্গে জড়িত হবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026