খিজির হায়াৎ কাওসার: বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব সুয়েব আহমেদ তিন সপ্তাহের ইউরোপ সফরে লন্ডনের হিথ্রো এয়ারপোর্টে এসে পৌঁছলে লন্ডনে বসবাসরত বড়লেখা উপজেলাবাসির পক্ষ থেকে বড়লেখা ফাউন্ডেসন ইউ কে এর আহবায়ক কমিটি পক্ষে আহবায়ক সুহেল রহমান এবং সদস্য সচিব আবু রহমান, যুক্তরাজ্যে বসবাসরত বড়লেখা উপজেলার কমিউনিটি নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পরিবারের সদস্যরা শোভাকাঙ্খীরা তাকে ফুল দিয়ে স্বাগতম জানান।
উক্ত স্বাগতম ও অভ্যর্থনাকালে অন্যান্যদের উপস্থিত ছিলেন যথাক্রমে- খসরুল আমীন,শামীম উদ্দীন, লুৎফুর রহমান, তারেক আহমদ সুমন, তাজ উদ্দীন, সুহেল আহমদ, এলাইছ আহমেদ, আব্দুল মোমিন বেলাল, মানিক আহমদ, বদরুল হোসেন, ফয়সল আহমদ সহ অন্যান্যরা।
যুক্তরাজ্যে বিভিন্ন সভা সমাবেশ শেষে জনাব সুয়েব আহমেদ সুইডেন হয়ে আগামি ১৫ই মার্চ ২০২০ইং তারিখে The Way To Happiness Foundation এর আমন্ত্রনে ‘সুখের পথ’ সেমিনারে অংশগ্রহন করবেন।
সফরকালীন সময়ে সুয়েব আহমেদ লন্ডন, সুইডেন ও ফ্রান্সের বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, কমিউনিটির বিভিন্ন সভা, মতবিনিময় ও আত্নীয় পরিজনের সাথে মিলিত হবেন। এছাড়াও এই সকল দেশের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করবেন।