শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:২০

ব্রিটিশ বাংলাদেশী কিশোরের লাশ উদ্ধার

ব্রিটিশ বাংলাদেশী কিশোরের লাশ উদ্ধার

শীর্ষবিন্দু নিউজ: পূর্ব লন্ডনের গ্যালিয়ন্স রিচ এলাকায় ব্রিটিশ বাংলাদেশি এক কিশোরের মরদেহ পাওয়া গেছে। মঙ্গলবার ডকল্যান্ডস লাইট রেলওয়ে স্টেশনের কাছে এই মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়।

ধারণা করা হচ্ছে, মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে। তবে মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে এই কিশোরের লাশ উদ্ধার করা হয়।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, সোমবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে ডিএলআর স্টেশনের কাছে প্রায় ৩০ জন কিশোর একত্রে ব্যাজবলের ব্যাট নিয়ে ঘুরাঘুরি করছিল। তবে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

১৬ বছর বয়সী নিহত ওই কিশোরের নাম আহমদ সামুর। তার বাবার নাম শরীফ আহমদ। তাদের আদি নিবাস সিলেটে বলে জানা যায়।

একজন নিকটআত্নীয় জানান, সামুরের মরদেহ গ্যালিয়ন্স রিচ ডিএলআর স্টেশনের (গুগল স্ট্রিটভিউ) কাছে পাওয়া গিয়েছিল। মাথায় আঘাত পেয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করে পুলিশ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026