শীর্ষবিন্দু নিউজ: ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হতেই ব্রিটেনে সরকারের খরচ হয়েছে ৪০০ কোটি পাউন্ড। দ্য ন্যাশনাল অডিট অফিস এই তথ্য জানিয়েছে।
ন্যাশনাল অডিট অফিস জানায়, কর্মকর্তাদের বেতন, বাইরের পরামর্শ এবং বিজ্ঞাপনে এসব অর্থ খরচ করা হয়েছে। এছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রণালয়, রেভিনিউ ও কাস্টমস বিভাগ এবং পরিবেশ বিভাগই মোট ব্যয়ের অর্ধেক নিয়েছে।
সরকারি কোষাগারের মুখপাত্র জানিয়েছেন, সরকার ইইউ থেকে বের হতে খরচের প্রয়োজনীয় সব তহবিলই বরাদ্দ রেখেছিল।