রবিবার, ২৪ মে ২০২৬, ১১:৫১

উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারো মেয়র হতে চান সাদিক খান

উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আবারো মেয়র হতে চান সাদিক খান

শীর্ষবিন্দু নিউজ: লন্ডনের বর্তমান উন্নয়নশীল বিভিন্ন কার্যক্রম তুলে ধরে আবারও লন্ডন মেয়র হিসেবে নিজেকে যোগ্য প্রার্থী দাবী করে ভোট চাইলেন বর্তমান লন্ডন মেয়র ও লেবার মেয়র প্রার্থী সাদিক খান।

শনিবার বেথনাল গ্রিনস্থ লেবার পার্টির অফিসে বাংলা সংবাদপত্রের কর্মীদের সাথে এক সংবাদ সম্মেলনে তিনি সরাসরি প্রশ্নের উত্তর পর্বে অংশ নেন। এ সময় আরো উপস্থিত ছিলেন- বেথনাল গ্রিন ও বো আসনের এমপি রোশনারা আলী ও টাওয়ার হ্যামলেটস নির্বাহী মেয়র জন বিগস।

এ সময় তিনি বলেন, বর্তমান কনজারভেটিভ সরকারের বাজেট কাট ক্রমান্বয়ে বাড়ছে কিন্তু এরইমধ্যে লন্ডনে বর্তমান সরকারের আর্থিক বরাদ্দ কমানোর পরও বাসিন্দাদের জন্য বাড়ি নির্মাণ ও অপরাধ দমনে আমি অগ্রনী ভুৃমিকা রেখেছি।

তিনি বলেন, আমার ট্রাক রেকর্ড দেখে ভোটাররা নিশ্চয় বুঝতে পারছেন যে, আমি টিএফল এর ভাড়া কতো কমিয়েছি, আমি হোপার এর মাধ্যমে যাত্রীদের ভাড়া কিভাবে সাশ্রয় করছি। লন্ডনের খারাপ জায়গাগুলো কিভাবে বদলিয়ে দিয়েছি। আমি কতো পুলিশ সদস্য বাড়িয়ে দিয়েছি। আমি উঠতি ছেলে-মেয়েদের জন্য কি কি সুবিধা এনে দিয়েছি।

দুই বছর আগে আমরা ২৫০০ হাজার ঘর আমরা নির্মান করেছি। গত বছর ১৪৫০০ হাজার ঘর নির্মাণ করেছি। চলতি বছর আমার টার্গেট অনুযায়ী ১৭০০০ হাজার বাড়ি-ঘর নির্মান করবো।

পুলিশের সংখ্যা কমানোর অভিযোগ করলেও তিনি বলেন- পুলিশের সংখ্যা বৃদ্ধি করতে না পারলেও আমি অপরাধ দমনে সফলভাবে ভুমিকা রেখেছি। গত বছর ২৫ বছরের নিচেদের মধ্যে চুরি হামলা প্রায় ১০ ভাগ কমিয়ে এনেছি। সট-গাণ ক্রাইম কমেছে। মপেট ক্রাইম কমেছে। এসিড আক্রমনও কমেছে।

এ সময় তিনি বরিস জনসন সরকারের কঠোর সমালোচনা করে বলেন- ইমিগ্রেশন নিয়ে বর্তমান সরকার অনেক হার্ড লাইনে অবস্থান করছে। এই দেশের উন্নয়নে ইমিগ্রেন্টদের ভুমিকা অবশ্যই প্রশংসার দাবীদার। কিন্তু এখানে ইমিগ্রেন্টদের তেমনভাবে গুরুত্ব দেয়া হচ্ছে না।

তিনি বলেন, এই সরকারের কারণে ইমিগ্রেশন নিয়ে সাধারন জনগন খুবই চিন্তিত। আর এর প্রভাব পড়েছে এনএইচএস, রেস্টুরেন্ট সেক্টর, কন্সট্রাকশন ইন্ডাস্ট্রি, সোস্যাল কেয়ার ইন্ড্রাস্ট্রি, হোটেলসহ ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানে।

আগামী মেয়র নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি ও লেবার পার্টির রাজনৈতিক প্রতিযোগিতাকে তিনি দুই ঘোড়ার দৌড় হিসেবে উল্লেখ করেন।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে কমিউনিটি লেঙ্গুয়েজ সার্ভিস বাজেট কাট বিষয়ে শীর্ষবিন্দুর প্রতিনিধির এক প্রশ্নে তিনি বলেন- এই বাজেট কাট মূলত কনজারভেটিভ সরকারেরই উদ্যেগ। এখানে লেবার পার্টির প্রতিনিধির তেমন কিছু করার নেই। একই প্রশ্নের উত্তরে নিজেরা সাদিক খানের সাথে সুর মিলিয়ে উত্তর দেন নির্বাহী মেয়র জন বিগস ও বেথনাল গ্রিন ও বো আসনের এমপি রোশনারা আলী।

উল্লেখ্য, আগামী ৭ই মে লন্ডনে অনুষ্ঠিত হবে লন্ডন মেয়র নির্বাচন। এ জন্য বাঙ্গালী পাড়ায় সাদিক খান তার নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। এর আগে একই দিন তিনি পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে নির্বাচনী প্রচারণায় অংশ নেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026