রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:১৮

লাল হয়ে গেছে পুরো ইউরোপ

লাল হয়ে গেছে পুরো ইউরোপ

শীর্ষবিন্দু নিউজ: পুরো ইউরোপ এখন লাল। করোনা সংক্রমণের মানচিত্রে পুরো লাল হয়ে গেছে ইউরোপ। সব স্থানেই স্পর্শ করেছে ভয়াবহ এই ভাইরাস।

এতে শুধু ইতালিতে মারা গেছেন ৪৬৩ জন। সেখানে সারা দেশে জারি করা হয়েছে জরুরি অবস্থা। করোনা সংক্রমণ হয়েছে সদ্য ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়া বৃটেনে।

ইউরোপের দেশ জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম, স্পেন, ইতালি, আয়ারল্যান্ড, সুইডেন। সব স্থানেই করোনা সংক্রমণ হওয়ায় ভয়াবহ এক অবস্থা বিরাজ করছে।

তার চেয়ে বড় কথা, এসব দেশে বা ইউরোপে বসবাস করেন বিপুল সংখ্যক বাংলাদেশি বা বাংলাদেশি বংশোদ্ভূত মানুষ। তাদের মধ্যেও এখন আতঙ্ক বিরাজ করছে। বৃটেনে আক্রান্ত হয়েছেন ৩২১ জন। সুইডেনে ২৪৮ জন। জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১১৭৬ জন। ফ্রান্সে আক্রান্তের সংখ্যা ১২০৯। সবচেয়ে বেশি সংক্রমিত হয়েছেন ইতালিতে। সেখানে এ সংখ্যা ৯১৭২। স্পেনে আক্রান্তের সংখ্যা ১০৭৩। বেলজিয়ামে ২৩৯।

এসব হিসাব দিতে এবং ইউরোপের অবস্থা বুঝাতে যে মানচিত্র দেখানো হয়েছে তাতে পুরো মানচিত্রই লাল হয়ে আছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026