রাজু আহমেদ: বার্মিংহাম থেকে শুরু হওয়া একটি ক্যাম্পেইন গ্রুপের পক্ষ থেকে বার্মিংহামের স্টারব্রীজ এলাকা থেকে নির্বাচিত এমপি সুজান ওয়েব‘র সাথে সাক্ষাৎ করে বৈধ কাগজপত্রহীন যারা ব্রিটেনে আছে তাদের বৈধতা দেয়ার এমনেস্টির বিষয়টি সংসদের উত্থাপন করার জন্য অনুরোধ জানানো হযেছে।
স্মারকলিপিতে উল্লেখ করা হয় ব্রিটেনে দীর্ঘদিন যাবত বৈধ কাগজপত্র ছাড়া বসবাসকারী অভিবাসীরা বৈধতা পেলে সরকারি কোষাগারে আর্থিক ভূমিকা ছাড়াও রেস্টুরেন্ট সেক্টরের দক্ষ স্টাফ সংকট লাঘবে সহায়ক ভূমিকা রাখবে।
অত্যন্ত আন্তরিকভাবে স্মারকলিপিটি গ্রহণ করে সুজান ওয়েব এমপি বলেন- তিনি বাংলাদেশি কমিউনিটির অনুরোধের ভিত্তিতে এমনেস্টির বিষয়টি ব্রিটিশ পার্লামেন্টে শীঘ্রই নতুন ইমিগ্রেশন মিনিস্টারের কাছে উপস্থাপন করবেন।
বর্তমানে ১০ বছরের বেশি সময় ধরে যারা বৈধ কাগজপত্রবিহীন অভিবাসী ব্রিটিনে রয়েছেন তাদের বৈধতা দেয়ার জন্য সরকারের কাছে আবেদন করে পার্লামেন্টের একটি পিটিশন চলমান রয়েছে তাই সবাইকে পিটিশনটি সাইন করার জন্য অনুরোধ করা হচ্ছে ।
সুজান ওয়েব এমপির সাথে আলোচনা সভা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর হাজী কবির উদ্দিন, ওয়াসিমুজ্জামান আরো অনেকে। মূল বক্তব্য উপস্থাপন করেন রাজু আহমেদ।
উল্লেখ্য, বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ২০০৮ সালে লন্ডন মেয়র থাকাকালীন সময় থেকে বৈধকাগজপত্রহীন অভিবাসী যারা দীর্ঘদিন ধরে বসবাস করছেন তাদেরকে এমনেস্টির মাধ্যমে বৈধতা দেয়ার পক্ষে মত দিয়েছিলেন। বর্তমান পেক্ষাপটে, তিনি প্রধানমন্ত্রী হিসেবে পার্লামেন্টে তার প্রশ্ন-উত্তর পর্বে রূপা হক এমপির এমনেস্টির বিষয়ের প্রশ্নের জবাবে তার আগের অবস্থানই নিশ্চিত করেছেন।