শীর্ষবিন্দু নিউজ: যুক্তরাজ্যে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। বৃহস্পতিবার পেছনের সব রেকর্ডকে ভেঙ্গে সর্বোচ্চ ১৩৪ জনের করোনা ভাইরাসের পরীক্ষার ফলাফল ইতিবাচক এসেছে।
আর সব মিলিয়ে এ সংবাদ লেখা পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫৯০। এছারাও সর্বশেষ খবর অনুযায়ী এ ভাইরাসে আরও দুজন আজ যুক্তরাজ্যে মারা গেছে। ফলে মৃতের সংখ্যা দাঁড়ালো ১০ জনে। এদিকে দিনের পর দিন আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ার ফলে মানুষের মধ্যে বাড়ছে আতংক।
এদিকে করোনা ভাইরাস মোকাবেলায় যুক্তরাজ্যের পরবর্তী পদক্ষেপ কি হবে তার সিদ্ধান্ত কিছুক্ষনের মধ্যেই জানাবে যুক্তরাজ্য সরকার। বিয়ষটি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন তার মন্ত্রীপরিষদের সদস্যদের নিয়ে জরুরী বৈঠক করছেন। আর তাই আশা করা হচ্ছে দ্রুতই জানা যাবে কি পদক্ষেপ নিচ্ছে সরকার
অপরদিকে করোনা ভাইরাস প্রার্দুভাবের কারনে আইরিশ প্রধানমন্ত্রী লিও ভারাদকার দেশটির স্কুল, কলেজ এবং অন্যান্য সরকারী সুবিধাগুলি বন্ধ করে দিয়েছে। লিও ভারাদকার বলেছেন, এই পদক্ষেপগুলি বৃহস্পতিবার বিকেল ৬টা থেকে ২৯ মার্চ অবধি কার্যকর হবে।
আইরিশ প্রধানমন্ত্রী লিও ভারাদকার
বুধবার আয়ারল্যান্ডের করোনভাইরাস সাথে যুক্ত প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়। এদিকে স্কটল্যান্ডে নতুন করে আরও ৬০জনের করোনা ভাইরাসের ইতিবাচক ফলাফল এসেছে।
এক বিবৃতিতে দেশটির ফাস্ট মিনিস্টার নিকোলা স্টারজন বলেছেন, স্কটল্যান্ড করোনা ভাইরাস মোকাবেলায় কন্টেইন ফেস থেকে ডিলে ফেস প্রবেশ করেছে। তবে স্কটল্যান্ডের স্কুল,কলেজ আপাতত বন্ধ করা হচ্ছে না।