শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:১৯

লন্ডনে করোনাভাইরাসে আক্রান্ত এক সিলেটির মৃত্যু

লন্ডনে করোনাভাইরাসে আক্রান্ত এক সিলেটির মৃত্যু

শীর্ষবিন্দু নিউজ: পূর্ব লন্ডনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো এক বাংলা‌দে‌শির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) স্থানীয় সময় সকাল সাড়ে ৬ টায় রয়েল লন্ডন হাসপাতালে ৬৬ বছর বয়সী ওই ব্যক্তি মারা যান। খবর বিবিসির

জানা যায়, গেল সপ্তাহে করোনায় আক্রান্ত হয়ে তিনি রয়েল লন্ডন হাসপাতালে ভর্তি হন। ভর্তির ৮ দিন পর তিনি মারা যান। তার গ্রামের বাড়ি সিলেটে। যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটস এর বাসিন্দা ছিলেন তিনি।

প্রসঙ্গত: রোববার (০৮ মার্চ) ব্রিটেনে যে তৃতীয় ব্যক্তি করোনা ভাইরাসে মারা গেছেন, তিনি একজন বাংলাদেশি বংশোদ্ভুত। সংক্রমণ ধরা পড়ার মাত্র পাঁচ দিনের মাথায় ম্যানচেস্টারের এক হাসপাতালে ৬০ বছর বয়সী ওই ব্যক্তি মারা যান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026