রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:০৫

৭০ বছরের বেশী বয়সীদেরকে আইসোলেশনে রাখার পরিকল্পনা করছে যুক্তরাজ্য সরকার

৭০ বছরের বেশী বয়সীদেরকে আইসোলেশনে রাখার পরিকল্পনা করছে যুক্তরাজ্য সরকার

শীর্ষবিন্দু নিউজ: মহামারি করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে যুক্তরাজ্যর ৭০ বছরের বেশী বয়সীদেরকে আসছে সপ্তাহ গুলোতে দীর্ঘসময় আইসোলেশনে রাখার পরিকল্পনা করছে সরকার।

সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটা জানান দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। তিনি বলেন, পরামর্শটি এখনও কার্যকর হবে না তবে এটি যখন কার্যকর হবে তখন দীর্ঘ সময় থাকবে।

এছাড়াও যুদ্ধকালীন ব্যবস্থাগুলো কেমন হবে বর্ণনা করতে গিয়ে মন্ত্রী বলেন, গাড়ী প্রস্তুতকারীদেরকে চিকিৎসার সরঞ্জাম তৈরি করতে হবে এবং হোটেলগুলিকে হাসপাতালে পরিণত করতে বলা হবে।

তিনি আরও সর্তক করে বলেন, যুক্তরাজ্যের প্রতিটি একক ব্যক্তি এ ভাইরাসে ক্ষতিগ্রস্থ হতে চলেছে। এদিকে ৭০ বছরের বেশী বয়সীদেরকে চারমাস পর্যন্ত এই আইসোলেশনে রাখা হতে পারে- এমন কর্মপরিকল্পনাই নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হ্যানকক।

ন্যাশনাল হেলথ সার্ভিসে (এনএইচএস) করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের যথেষ্ট ব্যবস্থা নেই বলেও স্বীকার করেন যুক্তরাজ্যর স্বাস্থ্য মন্ত্রী ম্যাট হ্যানকক। বয়স্ক মানুষ যাদের অন্যান্য আরো কোনো অসুখ আছে তারাই বিশেষত করোনাভাইরাস আক্রান্তের বেশি ঝুঁকিতে আছেন।

উল্লেখ্য, ভাইরাসের বিস্তার ঠেকাতে ইউরোপের অনেক দেশই বার, রেস্টুরেন্ট, দোকান-পাট সব বন্ধ করে দিচ্ছে। যুক্তরাজ্যে এখন পর্যন্ত ১ হাজার ৩৭২ জন করোনাভাইরাস আক্রান্ত হয়েছে এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ জনে।

এছাড়াও যুক্তরাজ্যে এখন পর্যন্ত ৪০ হাজার ২৭৯ জনকে করোনার টেস্ট করা হয়েছে এবং এর মধ্যে ৩৮হাজার ৯০৭ জনের ফলাফল নেগেটিভ এসেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026