শীর্ষবিন্দু নিউজ: সদ্য ঘোষিত প্যাকেজ সহায়তা ব্রিটেনের জিডিপি’র ১৫ শতাংশ। এ ধরনের ঋণ গ্রহণ করার পর প্রথম ৬ মাসে কোনো সুদ দিতে হবে না। ঋণের পরিমান ৫ মিলিয়ন পাউন্ড পর্যন্ত বৃদ্ধি করা হবে।
ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এ ধরনের অর্থনৈতিক সহায়তাকে শান্তির সময়ে যুদ্ধকালীন মোকাবেলা হিসেবে অভিহিত করে বলেছেন অর্থনীতিকে রক্ষা করতে সবধরনের ব্যবস্থা নেয়া হবে।
ব্রিটেনের ক্ষুদ্র ব্যবসায়ী, দোকান মালিক, পাব ও রেঁস্তোরা মালিকদের ২৫ হাজার পাউন্ডের বিশেষ ঋণ সহায়তা দেয়া হবে। বড় ব্যবসায়ীরা পাবেন মিলিয়ন ডলারের প্যাকেজ সহায়তা।
স্কটল্যান্ড, ওয়েলস এন্ড নর্দান আয়ারল্যান্ডের জন্যে বরাদ্দ দেয়া হয়েছে ৩.৫ বিলিয়ন পাউন্ড। প্রয়োজনে ব্রিটিশ স্বাস্থ্য বিভাগকে আরো কয়েক বিলিয়ন পাউন্ড সহায়তা দেয়া হবে।
ব্রিটিশ সরকারের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা স্যার প্যাট্রিক ভ্যালান্সি বলেছেন বর্তমান লকডাউন অবস্থায় করোনাভাইরাসের মৃত্যুর সংখ্যা ২০ হাজারের নিচে নামিয়ে আনা সম্ভব হবে।
প্রসঙ্গত: ধারণা করা হচ্ছে ৫৫ হাজার ব্রিটিশ নাগরিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।