রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৫৩

যুক্তরাজ্যে করোনায় আরও ৬৭৬ জন আক্রান্ত: স্কুল বন্ধসহ নতুন ঘোষনা আসছে শীঘ্রই

যুক্তরাজ্যে করোনায় আরও ৬৭৬ জন আক্রান্ত: স্কুল বন্ধসহ নতুন ঘোষনা আসছে শীঘ্রই

শীর্ষবিন্দু নিউজ: যুক্তরাজ্যে জনগনকে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে অনুরোধ করার পরেও দেশটির জনগন তা মানছেন না। সরকার এতে ক্ষেত্রে কঠোর ঘোষনা নিয়ে আসছে শীঘ্রই।

মরনঘাতী করোনা ভাইরাস য্ক্তুরাজ্যেও দিনের পর দিন মহামারী আকার ধারন করছে। এদিকে আজ চব্বিশ ঘন্টার ব্যবধানে সর্বোচ্চ ৬৭৬ জন রোগী  করোনা ভাইরাসে আক্রান্ত হলো যা এর আগে কখনও ঘটেনি।

এনএইচএস ইংল্যান্ডের দেয়া তথ্য মতে, যুক্তরাজ্যে আজ বুধবার নতুন করে আরও ৬৭৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। সবমিলিয়ে যুক্তরাজ্যে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৬২৬ জন এবং মৃতের সংখ্যা এখনও পর্যন্ত ৭২ জন। মঙ্গলবার সকাল ৯ টা পর্যন্ত ৫৬ হাজার ২২১ জনকে যুক্তরাজ্যে করোনা ভাইরাসের পরীক্ষা করা হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ী ফিরেছে ৬৫ জন।

স্কটল্যান্ডের ফাস্ট মিনিস্টার নিকোলা স্টার্জন বলেছেন, স্কুলগুলো স্বাভাবিক ভাবে কার্যক্রম চালিয়ে যাওয়ায় ফলে তাদের প্রচুর কর্মী হারাতে হয়েছে। এর আগে নতুন এক পরিসংখ্যানে অনুমান করে বলা হয়েছে যুক্তরাজ্য করোনায় আক্রান্ত হয়ে কমপক্ষে ২ লাখ ৫০ হাজার লোকের মৃত্যু হতে পারে।

শুধু তাই নয়, সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা স্যার প্যাট্রিক ভ্যালেন্স বলেছেন, যুক্তরাজ্যে ‘ইতিমধ্যে ৫৫ হাজারেরও বেশী মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত থাকতে পারে । তিনি আরও বলেন, যুক্তরাজ্যে করোনা ভাইরাসে ২০ হাজার বা তার চেয়ে কম লোক মারা গেলে সেটি হবে এ মহামারী মোকাবেলায় সবচেয়ে ভাল ফলাফল।

করোনা ভাইরাসের প্রার্দুভাব বাড়তে স্কটল্যান্ড ও ওয়েলসের সমস্ত স্কুলগুলো আগামী শুক্রবার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। আশা করা হচ্ছে ইংল্যান্ড একই পথ অনুসরন করে খুব দ্রুত স্কুল বন্ধ ঘোষণা করবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026