শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:৩৯

যুক্তরাজ্যে করোনা এড়াতে রেস্তোরা, পাব, জিম বন্ধ ঘোষনা করেছে সরকার

যুক্তরাজ্যে করোনা এড়াতে রেস্তোরা, পাব, জিম বন্ধ ঘোষনা করেছে সরকার

শীর্ষবিন্দু নিউজ: যুক্তরাজ্যে করোনা ভাইরাসের প্রার্দুভাব বেড়ে যাওয়ায় ক্যাফে, রেস্তোরা, ক্লাব, লেইসার সেন্টার, জিমসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোকে শুক্রবার রাত থেকে বন্ধ ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার।

এছাড়াও যুক্তরাজ্যর ইতিহাসে এই প্রথম কর্মচারীদের কাজ না করার জন্য ৮০% পর্যন্ত মজুরি প্রদান করতে যাচ্ছে সরকার। এদিকে শেষ খবর পর্যন্ত করোনা ভাইরাসে যুক্তরাজ্যে মৃতের সংখ্যা ১৭৭।

যুক্তরাজ্যের স্বাস্থ্য মন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, সবাই যদি সরকারের দেয়া নির্দেশনা অনুসরণ করে সেক্ষেত্রে আগামী ১২ সপ্তাহের মধ্যে করোনা ভাইরাসকে দমন করা সম্ভব অন্যথায় এ ভাইরাস আরও মহাকারী আকার ধারন করবে।

এই ভাইরাস মোকাবেলায় ইংল্যান্ড, স্কটল্যান্ড ও ওয়েলসের স্কুল গুলো পরবর্তী নিদের্শনা দেয়া পর্যন্ত আজ শুক্রবার থেকে বন্ধ হয়ে গেছে। তবে এনএইচএস, সোস্যাল ওয়ার্কার, টিচার্স এবং ফুড ডেলিভারির করেন এ ধরনের পিতামাতাদের বাচ্চাদের জন্য স্কুল খোলা থাকবে। বাতিল করা হচ্ছে দেশটির এ-লেভেল এবং জিসিএসই পরীক্ষা।

যেখানে সরকার কর্মচারীদের কাজ না করার জন্য ৮০% পর্যন্ত মজুরি প্রদান করবে, যা প্রতি মাসে ২,৫০০ পাউন্ড পর্যন্ত মজুরী প্রদান করবে। প্রয়োজন হলে স্কিমটির সময় বাড়ানো হবে বলেও জানান চ্যান্সেলর।

অপরদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ওয়েলসে তৃতীয় রোগী মারা গিয়েছে নিশ্চিত হওয়া গেছে। এও যুক্তরাজ্যে আরও ৪০ জন নতুন রোগী। আর এ নিয়ে যুক্তরাজ্যে মোট মৃত্যুর সংখ্যা ১৮৪ এ উন্নীত এবং মোট আক্রান্ত ৩,২৬৯ জন নিশ্চিত হওয়া গেছে।

শুধু তাই নয়, করোনা ভাইরাস মোকাবেলা ও সেবা বৃদ্ধি করার জন্য ইংল্যান্ড এবং ওয়েলসের ৬৫ হাজারেরও বেশি অবসরপ্রাপ্ত চিকিৎসক ও নার্সদের এনএইচএসে কাজে ফিরে যেতে বলা হয়েছে।

উল্লেখ্য, যুক্তরাজ্যের লাখো চাকুরি রক্ষার করার জন্য ব্রিটিশ চ্যান্সেলর রিষি সুনাক স্টাফদের  করোনা ভাইরাস জব রিটেনসন স্কিম প্যাকেজ ঘোষণা করেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026