রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৫২

ব্রিটেনে মানবতার নজির সৃষ্টি করলেন আনোয়ার মুরাদ

ব্রিটেনে মানবতার নজির সৃষ্টি করলেন আনোয়ার মুরাদ

শীর্ষবিন্দু নিউজ: করোনাভাইরাসকে পুঁজি করে ব্রিটেনে এক শ্রেনীর হালাল গ্রোসারীর মালিক যখন দ্বিগুণ-তিনগুণ দামে নিজ কমিউনিটি লোকদের কাছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রি করছেন তখন আনোয়ার মুরাদ ন্যাশনাল হেলথ সার্ভিসের কর্মরত সকল স্টাফদের অর্ধেক দামে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রি করে মানবতার নজির স্থাপন করলেন।

শুধু তাই নয় তিনি তার দোকানে কোন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধিও করেন নাই। সেই সাথে সেল্ফ-আইসোলেশনে’ থাকা এবং বয়স্ক লোকদের নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিনামূল্যে ঘরে পৌছে দিচ্ছেন।

আনোয়ার মুরাদ বলেন, এই দুর্যোগে ডাক্তার, নার্স সহ হাসপাতালে কর্মরত স্টাফরা আমাদের সুস্থ রাখার জন্য রাত-দিন পরিশ্রম করছেন তাই আমাদেরও উচিত তাদের পাশে দাঁড়ানো। আর মানবতার জন্য ‘সেল্ফ-আইসোলেশনে’ থাকা এবং বৃদ্ধ লোকদের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। এই দুর্যোগ মূহুর্তে আমরা একে-অন্যকে সাহস দিতে হবে। সাহায্যের হাত বাড়িয়ে পাশে দাঁড়াতে হবে।

উল্লেখ্য, পাঁচ সন্তানের জনক আনোয়ার মুরাদ সাউথ ওয়েলসের কার্ডিফ শহরের নিকটে ওয়েনভো গ্রামে বসবাস করছেন। গ্রামের একমাত্র দোকান এবং পোস্ট অফিসের স্বত্বাধিকারী আনোয়ার মুরাদ লেখক ও সাংবাদিক আনোয়ার শাহজাহানের ছোট ভাই। তাদের দেশের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার রায়গড় গ্রামে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026