শীর্ষবিন্দু নিউজ: মহামারি করোনা ভাইরাসের প্রার্দুভাব বেড়ে যাওয়ায় ক্রেতারা অধিক পণ্য ক্রয় করে সাধারন মানুষের মধ্যে আতংক তৈরি করছেন। এ বিষয়ে ডাউনিং স্ট্রীটে এক সংবাদ সম্মেলনে এসব ক্রেতাদের তিরস্কার করলেন যুক্তরাজ্যর খাদ্য ও পরিবেশ মন্ত্রী জর্জ ইউসটিস।
শনিবারে স্কাই নিউজের এক প্রতিবেদনে দেখা যায়, প্যানিক বায়িংয়ের কারনে সুপার স্টোর গুলো খাদ্য শূন্য হয়ে পড়ছে।
এ বিষয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী জর্জ ইউসটিস বলেন, ব্রিটেনের প্রচুর খাবার মজুদ রয়েছে এবং তা এখনই শেষ হবে না। সুতরাং সকল আতঙ্কিত ক্রেতাদের উচিত অশান্তি সৃষ্টি না করে নিজেরা শান্ত হওয়া। অন্যথায় কারো কাছে প্রচুর খাবার মজুদ থাকবে আর কেউ হয়তো কোন খাবারই পাবে না। এতে বিশৃঙ্খলা যেমন দেখা দেবে একইভাবে মানুষের মাঝে শুধু শুধু হতাশা আর আতংক বৃদ্ধি পাবে।
অপরদিকে এনএইচ ইংল্যান্ডের ন্যাশনাল মেডিকেল ডিরেক্টর,স্টিপেন পয়িস বলেছেন, এই কঠিন সময়ে যারা অতিরিক্ত পণ্য মজুদ করে জনসাধরনের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছেন তাদের সকলের লজ্জা হওয়া উচিত। কারন, এনএইচএস কর্মী ও সোসাল ওর্য়াকারদেরমত কর্মীরা যারা এই কঠিন সময়ে যার কাজ করছেন তারাই এই প্যানিক বায়িংয়ের কারনে দোকানগুলোতে খাবার কিনতে পারছেন না। এতে বিটেনের বর্তমান পরিস্থিতি মোকাবেলায় ব্যাহত হতে পারে।
প্রসঙ্গত: শেষ খবর পাওয়া পর্যন্ত যুক্তরাজ্যে শনিবার ৫৬ জন মারা গেছেন এবং যুক্তরাজ্যে সর্বমোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৩৩ জনে। করোনা মোকাবেলায় বেসরকারি একটি চুক্তির মাধ্যমে নতুন করে প্রায় ২০ হাজার কর্মী এনএইচএসে যোগ দিচ্ছে এবং এই চুক্তির আওতায় আরো ৮ হাজারেরও বেশি বেড হাসপাতলে সংযুক্ত করা হচ্ছে।