বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২০

যাত্রীবাহী ফ্লাইট স্থগিত করছে আমিরাত

যাত্রীবাহী ফ্লাইট স্থগিত করছে আমিরাত

শীর্ষবিন্দু নিউজ: বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে সকল যাত্রীবাহী ও ট্রানজিট ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। সোমবার দেশটি এ তথ্য জানিয়েছে।

দেশটির সরকারি বার্তা সংস্থা ডব্লিউএএম পরিবেশিত খবরে বলা হয়, কোভিড–১৯ ভাইরাস ছড়িয়ে পড়ার লাগাম টেনে ধরার সাবধানতামূলক পদক্ষেপের অংশ হিসেবে ২ সপ্তাহের জন্য আমিরাত কর্তৃপক্ষ ইউএই’তে যাতায়াত করার সকল যাত্রীবাহী এবং ট্রানজিট ফ্লাইট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

এতে বলা হয়, এই সিদ্ধান্ত ২৪ ঘন্টার মধ্যে কার্যকর করা হবে। বার্তা সংস্থাটি আরো জানায়, কার্গো ও জরুরি ফ্লাইট এই সিদ্ধান্তের আওতামুক্ত থাকবে।

প্রসঙ্গত: শুক্রবার দেশটিতে করোনায় ২ জন মারা গেছে বলে জানায়। সেইসঙ্গে আমিরাতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা দেড়শ’ ছাড়িয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026