বুধবার, ১৩ মে ২০২৬, ০৫:২৩

খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার

খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার

শীর্ষবিন্দু নিউজ: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা ছয় মাসের জন্য স্থগিত করে তাকে মুক্তি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

বিএনপির কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়াকে শর্তসাপেক্ষে ছয় মাসের জন্য মুক্তি দেওয়ার সুপারিশ করেছে সরকার। মঙ্গলবার (২৪ মার্চ) এ তথ্য জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

তিনি আরও জানান, প্রধানমন্ত্রীর নির্দেশেই এই সুপারিশ করা হয়েছে। আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ব্যাপারে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশ হচ্ছে আইনি প্রক্রিয়ায় দুই শর্তে দণ্ডাদেশ স্থগিত রেখে তাকে মুক্তি দেওয়া হোক। সরকার মানবিক কারণে সদয় হয়ে এই সিদ্ধান্ত নিয়েছে। ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারা (উপধারা-১) অনুযায়ী এটা আইনি প্রক্রিয়ায় করা হয়েছে।

এই সময়ে তিনি বাসায় থেকে চিকিৎসা নেবেন। তার বয়স বিবেচনায় মানবিক কারণে সরকার সদয় হয়ে সাজা স্থগিত করেছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। বিকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

আইনমন্ত্রী বলেন, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার ১ উপধারা মোতাবেক দুই শর্তে তার সাজা স্থগিতের সিদ্ধান্ত হয়েছে। তাকে মুক্তি দেয়ার বিষয়ে এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ব্যবস্থা নেবে। মুক্তি পেলে তিনি বিদেশে যেতে পারবেন না। চিকিৎসার জন্য শুধু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ^বিদ্যাল হাসপাতালে যেতে পারবেন।

২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে যান খালেদা জিয়া। প্রথমে নাজিম উদ্দিন রোডের পুরনো কারাগারে থাকলে পরে চিকিৎসার জন্য তাকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে রাখা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে।

প্রসঙ্গত: খালেদা জিয়ার সঙ্গে সর্বশেষ সাক্ষাতের পর তার পরিবারের সদস্যরা দাবি করেন তিনি গুরুতর অসুস্থ। বয়স ও অসুস্থতার কারণে তাকে মুক্তি দিতে পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছিল। এই আবেদনে সাড়া দিয়ে সরকার মুক্তির সিদ্ধান্ত নিয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026