শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৬

পূর্ব লন্ডনের এক্সেল সেন্টারে নির্মান হচ্ছে করোনায় আক্রান্ত রোগীদের জন্য অস্থায়ী হাসপাতাল

পূর্ব লন্ডনের এক্সেল সেন্টারে নির্মান হচ্ছে করোনায় আক্রান্ত রোগীদের জন্য অস্থায়ী হাসপাতাল

শীর্ষবিন্দু নিউজ: যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ওয়েলসে নতুন করে সাত জন মারা যাওয়ার মধ্য দিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাজ্যে মৃতের সংখ্যা বেড়ে ২৪০ জনে দাঁড়িয়েছে। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ছয় হাজারের বেশি। দেশটিতে সুস্থ হওয়া রোগীর সংখ্যা ৯৩ জন।

এদিকে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসা করার জন্য পূর্ব লন্ডনের এক্সেল সেন্টারকে প্রায় ৪ হাজার শয্যা বিশিষ্ট একটি অস্থায়ী হাসপাতালে রূপান্তর করার বিষয়ে সরকার নজর দিচ্ছে। সামরিক পরিকল্পনাকারীদের একটি দল এই উইকেন্ডে ১১,০০০ স্কয়ার মিটারের এই প্রদর্শনী স্থানটি পরিদর্শন করেছে বলেও নিশ্চিত করেছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রনালয়।

যুদ্ধকালীন সমযয়ে মোবাইল হাসপাতাল স্থাপনে সশস্ত্র বাহিনীর অনেক অভিজ্ঞতা রয়েছে, তবে এমওডি জানিয়েছে যে এটি কোনও সামরিক ক্ষেত্রের হাসপাতাল হবে না। যদিও সামরিক পরিকল্পনাকারীরা হাসপাতালটি স্থাপনে এবং প্রয়োজনে ব্যাকআপ স্টাফ সরবরাহ করতে সহায়তা করবে। প্রতিরক্ষা সূত্রগুলি স্কাই নিউজকে জানিয়েছে, এটি এনএইচএস দ্বারা পরিচালিত হবে।

গত রবিবার বিকেলে ব্রিটেনের হাজারো মানুষ প্রধানমন্ত্রীর নির্দেশগুলোকে অমান্য করে পর্যটন কেন্দ্রগুলিতে ভীড় জমায়। প্রধানমন্ত্রী তার সংবাদ সম্মেলনে সকলকে ২ মিটার দুরত্ব বজায় রাখার পরামর্শ দিলেও তা আমলে নেননি অনেকেই। আর তাই সরকারী এমন নির্দেশ অমান্য করায়  কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়ে জরুরী অবস্থা জারি করলেন প্রধানমন্ত্রী বরিস জনসন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026