সোমবার, ২৫ মে ২০২৬, ০৫:০৫

যুক্তরাজ্যের বাকিংহামশায়ারে করোনা ভাইরাসে এক তরুনীর মৃত্যু

যুক্তরাজ্যের বাকিংহামশায়ারে করোনা ভাইরাসে এক তরুনীর মৃত্যু

শীর্ষবিন্দু নিউজ: করোনা ভাইরাসের ইতিবাচক ফলাফল আসার পর যুক্তরাজ্যে আজ বুধবার ২১ বছর বয়সী এক নারী মৃত্যুবরন করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজ এ তথ্য দিয়েছে।

ধারনা করা হচ্ছে নিহত এ নারী দ্বিতীয় কম বয়সী কোন ব্যক্তি যিনি এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। এর আগে করোনা ভাইরাসে যুক্তরাজ্যে ১৮ বছর বয়সী একজনের মৃত্যু হয়েছিল। নিহত ২১ বছর বয়সী ক্লয়ি মিডলটন ছিলেন বাকিংহামশায়ারারের হাই ওয়াইকম্বির বাসিন্দা।

ক্লয়ির মা ডায়ান মিডলটন এক ফেসবুক পোস্টে সবার উদ্দ্যেশে লিখেন, যারা মনে করছেন যে এটি কেবলমাত্র একটি ভাইরাস, তারা দয়া করে আবার চিন্তা করুন। তিনি বলেন, এই তথাকথিত ভাইরাসটি আমার ২১ বছরের কন্যার জীবন কেড়ে নিয়েছে।

এছাড়াও ক্লয়ির খালা এমিলি মিস্ত্রি বলেন, ক্লয়ি মিডলটনের কোনও স্বাস্থ্যগত সমস্যা ছিল না। এমন ঘটনার পর পরিবারের সকল প্রিয়জনরা অকল্পনীয় যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আট হাজার ৭৭ জন আর মারা গেছে ৪৩৭ জন। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৩৫ জন। আর বুধবার বিকেল পর্যন্ত এই ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছে, লাখ ২৮ হাজার ২২০ জন আর মারা গেছে  ১৯ হাজার ১০১ জন। আর আক্রান্তদের মধ্যে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এক লাখ নয় হাজার ২৪১ জন




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026