রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৪৩

যুক্তরাজ্যে এনএইচএসকে সহায়তায় ৫ লাখ ৬০ হাজার স্বেচ্ছাসেবীর নিবন্ধন

যুক্তরাজ্যে এনএইচএসকে সহায়তায় ৫ লাখ ৬০ হাজার স্বেচ্ছাসেবীর নিবন্ধন

শীর্ষবিন্দু নিউজ: করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে যুক্তরাজ্য সরকারের আহ্বানে সাড়া দিয়ে ৫ লাখ ৬০ হাজার মানুষ স্বেচ্ছাসেবী হিসেবে নিবন্ধন করেছেন।

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছেন, স্বেচ্ছাসেবীরা যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসকে (এনএইচএস) সহযোগিতা করবেন। টুইটারে হ্যানকক লিখেছেন, স্বেচ্ছাসেবীর সংখ্যা তার প্রত্যাশার চেয়ে বেশি এবং দারুণ।

মঙ্গলবার ব্রিটেন আড়াই লাখ স্বেচ্ছাসেবীর জন্য আহ্বান জানানো হয়। এনএইচএস ও করোনা সংকটে ঝুঁকিতে পড়া মানুষদের সহযোগিতার এই স্বেচ্ছাসেবীদের নিবন্ধনের আহ্বান জানানো হয়।

উল্লেখ্য, যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৫২৯ জন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৫৭৮ জনের এবং সুস্থ হয়েছেন ১৩৫ জন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026