শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০২:৪০

শীর্ষ ধনীর তালিকায় শাহরুখ

শীর্ষ ধনীর তালিকায় শাহরুখ

বিনোদন ডেস্ক: বলিউড সুপারস্টার শাহরুখ খান ভারতে অতি ধনীদের ১৪১ জনের তালিকায় স্থান করে নিয়েছেন। ৪০ কোটি ডলার সমমূল্যের ( প্রায় ৩ হাজার ৮০ কোটি টাকা) সম্পত্তির মালিক শাহরুখের স্থান ভারতে ১১৪তম। গত বৃহস্পতিবার প্রকাশিত হারুণ ইন্ডিয়া রিচ লিস্টের দ্বিতীয় সংস্করণে ভারতের শীর্ষ ধনীদের এই তালিকা প্রকাশিত হয়।

প্রতিবেদন বলছে, ভারতের ১৪১ জন ব্যক্তির ব্যক্তিগত সম্পদের পরিমান ৩৯ কোটি ডলার বা তার বেশি। এদের অধিকাংশই মুম্বাইয়ে থাকেন। আর অতি ধনীদের নয়ভাগ থাকেন দুবাইয়ে।

প্রকাশিত তালিকার দেখা যায়, ভারতের শীর্ষ একশ ধনীর মোট সম্পদের পরিমান আড়াইশ বিলিয়ন ডলার। গত বছরে এর পরিমান ছিল দু’শ ২১ বিলিয়ন ডলার। প্রায় ১৯ বিলিয়ন সম্পত্তি নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছেন রিলায়েন্স গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানি। তারপরে আছে লন্ডন ভিত্তিক আর্সেলরমিত্তাল গ্রুপের প্রধান এলএন মিত্তাল। তার সম্পত্তির পরিমান প্রায় ১৬ বিলিয়ন ডলার কিছুটা বেশি।

ভারতের দ্বিতীয় বৃহত্তম ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান সান ফার্মাসিউটিক্যালসের প্রতিষ্ঠাতা দিলীপ শাংভির অবস্থান তৃতীয়। রিলায়েন্স এডিএ গ্রুপের চেয়ারম্যান অনিল আম্বানি ৭ বিলিয়ন ডলারের বেশি সম্পত্তি নিয়ে তালিকায় সপ্তম অবস্থানে রয়েছেন। গত বছরের তুলনায় তার সম্পত্তি ৩৩ ভাগ বৃদ্ধি পেয়েছে।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026