রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৬:১৫

বলিউড তারকা কনিকার সংস্পর্শেই করোনায় আক্রান্ত হন প্রিন্স চার্লস

বলিউড তারকা কনিকার সংস্পর্শেই করোনায় আক্রান্ত হন প্রিন্স চার্লস

শীর্ষবিন্দু নিউজ: বলিউড তারকা কণিকা কাপুরের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর ব্রিটেনের রাজপরিবারের অন্যতম সদস্য প্রিন্স চার্লসের করোনায় আক্রান্ত হওয়ার খবর প্রকাশের পর ফেসবুকে একটি ছবি ভাইরাল হয়। সেই ছবিতে দেখা যায় একটা পার্টিতে ‘বেবি ডল’ কনিকার সাথে বৃটেনে প্রিন্স চার্লসের দেখা হয়েছিল।

তবে বৃটেনের কোনো গণমাধ্যমে এ ধরনের সংবাদ এখনও প্রকাশিত হয়নি। আর এই ছবি দেখেই নেটিজেনরা ধারণা করছেন, গায়িকা কণিকার কারণেই করোনায় আক্রান্ত হয়েছেন প্রিন্স চার্লস।

তবে কণিকা কাপুরের ব্যক্তিগত সহকারী নিকতা মেহতা জি নিউজকে বলেন, কনিকা এবং চার্লসের এই ছবি অনেক পুরনো। বর্তমানে দুজনেই করোনা সংক্রমিত হওয়ায় ভাইরাল হয়েছে ওই ছবি। বর্তমানে ভারতে কণিকা কোয়ারেন্টিনে আছেন অন্যদিকে প্রিন্স চার্লসও স্কটল্যান্ডের প্যালেসে আইসোলেশনে চিকিৎসার মধ্যে রয়েছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026