রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০১:৪২

এবার করোনায় আক্রান্ত ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী

এবার করোনায় আক্রান্ত ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী

শীর্ষবিন্দু নিউজ: যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান।

যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ম্যাট হ্যানকক তার টুইটারে আজ শুক্রবার সন্ধ্যায় এক টুইট করে বলেন, করোনা ভাইরাসের বড় লক্ষণ ছিল না শরীরে। আমার শরীরে। তবে পরীক্ষায় করোনা ভাইরাস ধরে। এখন স্বেচ্ছায় আইসোলেশনে রয়েছি। বাসা থেকে অফিস করবে।

তিনি দেশটির স্বাস্থ্য বিভাগের পরামর্শ ও নির্দেশনা মেনে চলার পরামর্শ দেন। টুইটারে নিজের একটি ভিডিও জুড়ে দিয়েছেন হ্যান কক।

এর আগে আজ শুক্রবার বিকেলের দিকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন টুইটারে বলেছেন, গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার চিহ্নগুলো দেখা দেওয়ায় পরীক্ষা করা হয়। পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া গেছে। আমি স্বেচ্ছায় নিজে আইসোলেশনে গেছি। ঘরে বসে আমি সরকার পরিচালনার কাজ করে যাব। তিনি টুইটারে একটি ভিডিওবার্তাও দেন।

উল্লেখ্য, আজ শুক্রবার দুপুর পর্যন্ত যুক্তরাজ্যে ১১ হাজার ৮১৬ জন ব্যক্তি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দেশটিতে ৫৮০ জন মারা গেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026