রবিবার, ১৭ মে ২০২৬, ১০:১৯

লন্ডন ও ম্যানচেস্টার ফ্লাইট স্থগিত করেছে বিমান

লন্ডন ও ম্যানচেস্টার ফ্লাইট স্থগিত করেছে বিমান

শীর্ষবিন্দু নিউজ: যুক্তরাজ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস সাত দিনের জন্য ফ্লাইট স্থগিত করা করেছে। বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোকাব্বির হোসেন আজ শুক্রবার এ কথা জানান।

করোনাভাইরাসের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনস লন্ডন ম্যানচেস্টার ফ্লাইট স্থগিত করেছে আগামী ৩০ মার্চ থেকে। তাৎক্ষণিকভাবে এই সিদ্ধান্ত কার্যকর হবে। বিমানের বর্তমান স্থগিতাদেশ বাড়ানো হতে পারে বলে জানা যায়। 

বিমানের ব্যবস্থাপনা পরিচালক জানা, বিদ্যমান পরিস্থিতিতে বিমানের লন্ডন ম্যানচেস্টার ফ্লাইট আপাতত সাত দিনের জন্য স্থগিত করা হয়েছে। আগামী ২৯ মার্চ ঢাকা থেকে ওই দুই গন্তব্যে ফ্লাইট যাবে এবং পরদিন ফিরে আসবে। এরপর স্থগিতের সিদ্ধান্ত কার্যকর হবে।

প্রসঙ্গত: লন্ডন ম্যানচেস্টার রুটে বিমান সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনা করে থাকে। বর্তমান স্থগিতাদেশের সিদ্ধান্তের ফলে বিমানের ১৭টি আন্তর্জাতিক রুটেই ফ্লাইট চলাচল বন্ধ হয়ে গেল।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026