বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:০৩

করোনার কারণে মানসিক চাপ থেকে আত্মহত্যা করেন জার্মানির মন্ত্রী

করোনার কারণে মানসিক চাপ থেকে আত্মহত্যা করেন জার্মানির মন্ত্রী

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: থমাস শেফার (৫৪) হেসে প্রদেশের অর্থমন্ত্রী ছিলেন। শনিবার ফ্রাঙ্কফুর্ট এবং মাইনজের মধ্যবর্তী হোচাইম শহরে রেললাইনের ওপর থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাইভ মিন্ট

ট্রেনে কাটা পড়ে পুরো শরীর ছিন্নভিন্ন হয়ে যাওয়ায় প্রথমে তাকে শনাক্ত করা সম্ভব হয়নি। প্রদেশের গভর্নর ভলকার বওফিয়ার রোববার বলেন, জনগণের ব্যাপক চাহিদা বিশেষ করে অর্থনৈতিক চাহিদা পূরণে ব্যর্থ ছিলেন শেফার। সাম্প্রতিক করোনাভাইরাস সংকট নিয়ে উদ্বিগ্ন ছিলেন তিনি। তিনি নিখোঁজ ছিলেন বলে জানান গভর্নর।

এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করে বুফিয়ের বলেছেন, করোনাভাইরাস মহামারীর কারণে গত কিছুদিন ধরেই মানসিক চাপ আর উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছিলেন শেফার। তার মূল দুঃশ্চিন্তা ছিল, এই দুর্দিনে জনগণের বিপুল প্রত্যাশা, বিশেষ করে আর্থিক সহায়তার ক্ষেত্রে তিনি পূরণ করতে পারবেন কি না। আসলে উত্তরণের কোনো পথ তিনি খুঁজে পাচ্ছিলেন না। তিনি হতাশ হয়ে পড়েছিলেন, আর তাকে আমাদের হারাতো হল। আমি, আমরা এই ঘটনায় হতবাক।

প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ ধারণা করছে, ওই মন্ত্রী আত্মহত্যা করেছেন। এর চেয়ে বেশি কিছু পুলিশ বলেনি। শেফার জার্মান চ্যাঞ্চেলর অ্যাঙ্গেলা মারেকেলের দল সেন্টার রাইট ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের সদস্য ছিলেন। প্রাদেশিক রাজনীতিতে তিনি ২০ বছর ধরে সক্রিয় এবং ১০ বছর ধরে মন্ত্রীর দায়িত্বে রয়েছেন।

ধারণা করা হচ্ছিল, রাজ্য সরকারের প্রধান ফোলকার বুফিয়ের ২০২৩ সালে আবারও নির্বাচন না করলে টোমাস শেফারই তার স্থলাভিষিক্ত হবেন। ২০২৩ সালের নির্বাচনে তিনি প্রদেশের প্রধানমন্ত্রী হবেন বলে আশা করছিলেন স্থানীয়রা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026