মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৫:২৭

ম্যানচেষ্টারে করোনায় আরেক বাংলাদেশির মৃত্যু

ম্যানচেষ্টারে করোনায় আরেক বাংলাদেশির মৃত্যু

শীর্ষবিন্দু নিউজ: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ম্যানচেষ্টার হাসপাতালে সাঈদ হোসেন জসিম (৬৫) নামে এক বাংলাদেশি মারা গেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)।

শুক্রবার স্থানীয় সময় আনুমানিক বেলা আড়াইটায় তিনি ম্যানচেষ্টার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ইতালির মিলান সেন্ট্রাল মসজিদের সাবেক সভাপতি।

লন্ডন প্রবাসী নুরুল আমিন জানান, সাঈদ হোসেন জসিম দীর্ঘদিন ধরে ইতালি ছিলেন। এরপর কয়েক বছর ধরে লন্ডন চলে যান। মৃত্যুর আগ পর্যন্ত সপরিবারে লন্ডন ম্যানচেষ্টারে থাকতেন। এর আগে তিনি দীর্ঘদিন ইতালির মিলানে ব্যবসা করতেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার দেশের বাড়ি ফেনী জেলার ফুলগাজী উপজেলার মুন্সীর হাটে। তার এ মৃত্যুতে ইতালি ও লন্ডনে প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। শোক সন্তপ্ত পরিবারের প্রতি বিভিন্ন প্রবাসীরা সমবেদনা জানান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026