শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪০

সিলেটে কাউন্সিলার লোদীর নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের হেনস্থা

সিলেটে কাউন্সিলার লোদীর নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের হেনস্থা

শীর্ষবিন্দু নিউজ: করোনাভাইরাস মোকাবেলায় বিভিন্ন দেশে যেভাবে আইনের প্রয়োগসহ বিভিন্ন পদক্ষেপ নিতে দেখা যায়। তার সম্পূর্ণ  ব্যাতিক্রমী এক সমালোচিত আইনী উদ্যেগ নিতে দেখা গেল সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডে।

সিলেট একটি প্রবাসী অধ্যুষিত আধ্যাত্মিক নগরী। এখানে বেশিরভাগলোকই যুক্তরাজ্য কিংবা যুক্তরাষ্ট্র প্রবাসী। করোনা ভাইরাস একটি মহামারি, কেউ ইচ্ছে করেই করোনা আক্রান্ত হয় না। সারা বিশ্বে যখন লকডাউন চলছে। প্রত্যেক দেশই তার দেশের নাগরিককে সে অনুযায়ী সম্মান দিচ্ছে।

সেখানে যুক্তরাজ্যে থেকে দেশে ফেরত বাংলাদেশী বংশদ্ভুত নাগরিক মোহাম্মদ সিদ্দিকুর রহমানকে স্থানীয় ৪নং ওয়ার্ড কাউন্সিলার কয়েছ লোদীর নেতৃত্বে ১৫ হাজার টাকা জরিমানা করেন এক নির্বাহী ম্যাজিস্ট্রেট। গত সোমবারে এই ঘটনা ব্রিটিশ বাংলাদেশী ব্যাক্তির অনুমতি না নিয়ে অপমানজনকভাবে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়া হয়। এ সময় পাশেই উপস্থিত ছিলেন সিটি কাউন্সিলার কয়েস লোদী।

ভিডিওতে দেখা যায়, কাউন্সিলার কয়েস লোদীর নেতৃত্বে ১০/১২ জনের ক্যাডার বাহিনী, পুলিশ ও ম্যাজিস্ট্রেট মিলে যুক্তরাজ্য প্রবাসী  মোহাম্মদ সিদ্দিকুর রহমান নামে একজনকে হেনস্থা করছেন। ম্যাজিস্ট্রেটের আচরন ছিল খুবই উগ্র ও অশালীন। এ সময় ব্রিটিশ বাংলাদেশী যুবক বার বার বলছিলেন তিনি ১৪ দিন পার করে ঐ ঘটনার দিন ১৫ দিন চলছিল।

উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানান, উক্ত ম্যাজিস্ট্রেট যুক্তরাজ্য প্রবাসীকে ভাইরাস বলে কটুক্তি করেন এবং জোরপূর্বক ১৫ হাজার টাকা জরিমানা করেন। তিনি হুমকিও দেন জরিমানার টাকা না দিলে ৬ মাসের জেল কাটতে হবে। যেখানে প্রবাসী ব্যক্তি ভালোভাবে সিলেটি কথাই বলতে পারছিল না, বার ইংরেজী কথা মিশ্রিত সিলেটি বাংলা বলছিলেন সেখানে একজন ম্যাজিস্ট্রেট ইংরেজী কথা বলতে পারতেন। অথবা কাউন্সিলার কয়েস লোদীকে দিয়ে একই কথা সিলেটি ভাষায় বুঝিয়ে প্রবাসীকে বলতে পারতেন।

ভিডিওতে দেখা যায়, কাউন্সিলার কয়েস লোদী নির্বাহী ম্যাজিস্ট্রেটের সাথে সুর মিলিয়ে শুদ্ধ বাংলায় প্রবাসী ব্যাক্তিকে শাসিয়ে কথা বলেন। এরপরই ম্যাজিস্ট্রেট তাকে গেউট থেকে একটু সরে গিয়ে পিলারের সাথে দাঁড়াতে বলে কৌশলে পুলিশের লোক গেইটে দাঁড়াতে বলেন। দুই জন পুলিশ সদস্য একজন গেইটের ভিতরে এবং অন্যজন গেইটের ভেতরে অবস্থান নেযন যেন প্রবাসী বাড়ির ভেতরে ঢুকতে না পারেন।

ব্রিটিশ বাংলাদেশী প্রবাসীকে হযবল বাংলায় আইনের ধারা পড়ে শোনান মেজিষ্ট্রেট। অথচ ভাল করে বাংলাই পড়তে পারছিলেন না কতিপয় ওই ম্যাজিস্ট্রেট। নেক্কারজনক এই ঘটনায় অসহায় প্রবাসী আইডি চাইলে এক পর্যায়ে কয়েছ লোদীর ক্যাডাররা প্রবাসীকে মারার জন্য উদ্ধত হয়। কাউকে বাড়ী থেকে ডেকে এনে জরিমানার বিধান আইনে আছে কিনা সেটা ম্যাজিস্ট্রেট বলেনি।

প্রসঙ্গত: উক্ত প্রবাসীকে পুলিশ কিংবা স্থানীয় প্রতিনিধি বাহিরে কোথাও ঘোরাফেরা করতে দেখেন নি। এ ব্যাপারে যুক্তরাজ্য প্রবাসীরা কঠোর নিন্দা ও প্রতিবাদ জানান। একই সাথে সুষ্ঠু বিচার ও ক্ষতিপুরণ দাবি করেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026